নজরবন্দি ব্যুরোঃ এখন একদম নয়, ভোট শেষ হলে যাবি! অনুরত মণ্ডলকে সিবিআই সামলানোর টিপস দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৯ এপ্রিল ভোট রয়েছে বীরভূমের ১১টি বিধানসভা কেন্দ্রে। ঠিক তার আগে আগামী ২৭ এপ্রিল কলকাতার নিজাম প্যালেসে অনুব্রত মণ্ডল কে তলব করেছে সিবিআই। অভিযোগ গরুপাচার কাণ্ডে কেষ্টর বিরুদ্ধে প্রমাণ পেয়েছেন সিবিআই আধিকারিকরা। যদিও, কেষ্টকে তলব করার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
আরও পড়ুনঃ মজুত বোমা থেকে উড়ল শৌচাগারের ছাদ, ঘটনার কেন্দ্র ফের সেই নানুর।
এদিকে কেষ্টর বিরুদ্ধে সিবিআই পদক্ষেপে চটে লাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। এদিন মমতা সাফ জানিয়ে দেন, এখন একদম নয়, ভোট শেষ হলে যাবি! মুখ্যমন্ত্রীর কথায়, ‘বিজেপি এখন সেন্ট্রাল এজেন্সিগুলিকে দিয়ে তৃণমূলের নেতাদের ভয় দেখাতে চাইছে। আমি ওকে বলেছি একদম যাবি না। ভোট মিটলে তারপর যাবি।’
সিবিআই এর দাবি গরুপাচারে যুক্ত থাকতে পারেন অনুব্রত এই রকম কিছু প্রমাণ পেয়েছেন তাঁরা। অনুব্রত মণ্ডল কে আগামিকাল সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হতে নোটিশ দিয়েছে সিবিআই। অনুব্রতর বেশ কয়েক জন সহযোগীকেও ডেকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে সিবিআই আজ নোটিশ পাঠানোর ৩ দিন আগে কেষ্টর পেছনে পড়েছিল আয়কর দফতর। আয়কর দফতর সূত্রে খবর, গত মাসে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে নিজের ও আত্মীয়দের নামে বেনামী সম্পত্তি বানানোর অভিযোগ জমা পড়ে। তাঁকে চাওয়া হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও সম্পত্তির তথ্য।
আয়কর দফতর সূত্রে খবর, গত মাসে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে নিজের ও আত্মীয়দের নামে বেনামী সম্পত্তি বানানোর অভিযোগ জমা পড়ে। এরপরেই আয়কর দফতরের আধিকারিকরা তদন্ত শুরু করেন। আয়কর দফতর আধিকারিকরা জানাচ্ছেন, দু’দিন আগেই অনুব্রত মণ্ডলকে নোটিস পাঠানো হয়েছে। গত মাসে অভিযোগ জমা পড়ে, পুরুলিয়া, বীরভূম ও বাঁকুড়া এলাকায় নিজের ও পরিবারের আত্মীয়দের নামে বেনামি সম্পত্তি বানিয়ে রেখেছেন অনুব্রত মণ্ডল। যে অভিযোগ পেয়েই প্রাথমিকভাবে আয়কর দফতরের আধিকারিকরা তদন্ত শুরু করেন।



