নজরবন্দি ব্যুরোঃ ‘ইস্যুগুলো মানি, ধর্মঘট সমর্থন করি না’! আজ দেশ জুড়ে ধর্মঘট চলছে একাধিক শ্রমিক সংগঠনের। ধর্মঘট সফল করতে দেশ জুড়ে সকাল থেকেই পথে নেমেছে বাম এবং কংগ্রেসের নেতা কর্মী সমর্থকরা। দেশের সাথে রাজ্য জুড়েও চলছে বনধ। আর এবার বাম-কংগ্রেসের এই ধর্মঘট প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিন নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “নীতিগত ভাবে শ্রমিকদের স্বার্থে এই লড়াইয়ের সমর্থন করি, ইস্যুগুলো মানি। তবে আমরা বনধের বিরোধী।”
আরো পড়ুনঃ আমজনতাকে স্বস্তি মমতার!ফের পঁচিশ টাকা কিলো দরে আলু বাংলায়।
নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী এদিন সবার জন্যে স্বাস্থ্য সাথী প্রকল্পের ঘোষণা করেন। রাজ্যে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় সাড়ে সাত কোটি জনগন কে নিয়ে আসার লক্ষ্য ছিল রাজ্য সরকারের। এবার এই প্রকল্প হয়ে যাচ্ছে সার্বজনীন। আরও আড়াই কোটি মানুষ কে নিয়ে আসা হচ্ছে প্রকল্পের আওতায়।
রাজ্যের যে সব বাসিন্দা কোনরকম স্বাস্থ্য জনিত বিমার সুযোগ পাননা। তাঁরা স্বাস্থ্য সাথী প্রকল্পে ৫ লক্ষ টাকা পর্যন্ত সহায়তা পাবেন সরকারের তরফে। রাজ্য সরকার এই কার্ড ইস্যু করবে বারির গৃহকর্তৃর নামে, তবে পরিবারের সবাই থাকবেন বিমার আওতায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই কার্ডের সুবিধা ক্যাশলেস সিস্টেম। রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল ছাড়াও দেড় হাজার বেসরকারি হাসপাতাল কে এই কার্ডের আওতাভূক্ত করা হয়েছে।
মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন আগামী ১লা ডিসেম্বর থেকে দুয়ারে দুয়ারে সরকার প্রকল্পে সরকারের তরফে বাড়িতে আসবেন স্বাস্থ্য কর্মী। তারাই কার্ড করনোর জন্যে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসবেন ফর্ম পূরণ করাবেন। পরে কার্ড তৈরী হয়ে গেলে তা বাড়িতেই পৌছে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানিয়ে দেন এই প্রকল্পের জন্যে রাজ্য সরকারের বাড়তি খরচ হবে ২ হাজার কোটি টাকা।



