Mamata Banerjee: শেষ মুহূর্তে মমতার পাহাড় সফর বাতিল! কারণ ঘিরে ধোঁয়াশা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শেষ মুহূর্তে পাহাড় সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন সূত্রের খবর, সোমবার দার্জিলিং পৌঁছানোর কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু সেখানে পৌঁছনোর কিছুক্ষণ আগেই জানানো হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় এই সফর বাতিল করছেন। আজ তিনি যাবেন না দার্জিলিং। এক্কেবারে শেষবেলায় সফর বাতিল করলেন তিনি। কিন্তু কেন? সফর বাতিলের কারণ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা!

আরও পড়ুন: রক্ষাকবচ থাকা সত্ত্বেও বিদেশ যাত্রায় বাধা, বিমানবন্দরে আটকানো হল রুজিরাকে

প্রসঙ্গত, আজ, সোমবার একাধিক কর্মসূচী নিয়েই চারদিনের সফরে দার্জিলিং যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রশাসনিক সূত্রের খবর, পাহাড়ে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক, পঞ্চায়েত ভোট নিয়ে আলোচনার পাশাপাশি বুধবার শিল্প সম্মেলনে যোগ দিতেন মমতা। তাছাড়াও বাগডোগরা হয়ে দার্জিলিং যাওয়ার সূচি ছিল। যেহেতু এইবার পাহাড়েও পঞ্চায়েত নির্বাচন হবে। সেই কারণেই বিশেষ নজর দিতে চান মুখ্যমন্ত্রী।

শেষ মুহূর্তে মমতার পাহাড় সফর বাতিল, কেন শেষ মুহূর্তে গেলেন না মুখ্যমন্ত্রী 
শেষ মুহূর্তে মমতার পাহাড় সফর বাতিল, কেন শেষ মুহূর্তে গেলেন না মুখ্যমন্ত্রী 

কিন্তু এবার শেষ মুহূর্তেই পাহার সফর স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। জানা যাচ্ছে, আপাতত তিনি কলকাতাতেই থাকেবন। সূত্রের খবর, এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর কাছে ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা আরও বেশি গুরুত্বপূর্ণ। ওই ঘটনায় বাংলার বহু বাসিন্দা এখনও নিখোঁজ। অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন। আর যারা বাড়ি ফিরে এসেছেন তাঁদের জন্য ব্যবস্থা করেছে রাজ্য সরকার। সম্ভাবত এই সব কাজের দরুন শেষ মুহূর্তে পাহাড় সফর বাতিল করেছেন তিনি।

শেষ মুহূর্তে মমতার পাহাড় সফর বাতিল, কেন শেষ মুহূর্তে গেলেন না মুখ্যমন্ত্রী 

তবে এই বাতিলের প্রসঙ্গে রাজনৈতিক মহলের একাংশের দাবি, এই মুহূর্তে সফল বাতিল করে কলকাতায় থাকার সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী। কারণ তিনি জানেন, এই সময় এখন যদি তিনি দার্জিলিং সফরে যান তাহলে বিরোধীরা নতুন করে কটাক্ষ করার সুযোগ পাবেন। যেখানে দুর্ঘটনায় বাংলার মানুষ যখন আক্রান্ত, সেই সময় দার্জিলিং সফর করার কী দরকার?‌ বিরোধীদের কটাক্ষের মুখে পড়বেন মুখ্যমন্ত্রী!

শেষ মুহূর্তে মমতার পাহাড় সফর বাতিল, কেন শেষ মুহূর্তে গেলেন না মুখ্যমন্ত্রী 

শেষ মুহূর্তে মমতার পাহাড় সফর বাতিল, কেন শেষ মুহূর্তে গেলেন না মুখ্যমন্ত্রী 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত