রসগোল্লা পাবে, আর রস ছাড়া রসগোল্লা খাবে, নন্দীগ্রামে ঢোকার আগে BJP’কে বার্তা মমতার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রসগোল্লা পাবে, আর রস ছাড়া রসগোল্লা খাবে, নন্দীগ্রামে ঢোকার আগে BJP’কে বার্তা মমতার। রসগোল্লা পাবে, আর রস ছাড়া রসগোল্লা খাবে, নন্দীগ্রামে ঢোকার আগে BJP’কে বার্তা মমতার। নিজের কেন্দ্র আগলে রাখতে প্লাস্টার-পা নিয়ে দোল পূর্ণিমায় নন্দীগ্রাম গেলেন মমতা।কয়েকদিন আগেই তিনি সভামঞ্চ থেকে বলেছিলেন, টানা ৫ দিন নন্দীগ্রামে থেকে পাহারা দেবেন তিনি। তাঁর আশঙ্কা নন্দীগ্রামে লুঠ হতে পারে ভোট। আর সেই চিন্তাতেই ৫দিন থেকে ভোট করিয়ে তবেই ফিরবেন কলকাতায়। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর আরো জল গড়িয়েছে নন্দীগ্রামের মাটি দিয়ে। নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে আহত হওয়ার পর এতদিন পর্যন্ত হুইল চেয়ারে ঘুরছেন তিনি।

আরও পড়ুনঃ শাহ-পাওয়ার সাক্ষাৎ, মহারাষ্ট্রের জোট সরকার প্রশ্নের মুখে।

দমে থাকবেন না বলেই জেদ নিয়ে করছেন নির্বাচনী প্রচার। পায়ে প্লাস্টার নিয়ে আজ ১৮ দিন পরে ফের নন্দীগ্রামে ঢুকলেন তিনি। যদিও তার আগে নন্দীগ্রামের মাটি দিয়ে বয়ে গেছে জল, একাধিক শুভেন্দু মিছিলে তৃণমূলের তরফ থেকে হামলা চলেছে বলে অভিযোগ বিজেপির, তৃণমূল এমনকি খোদ মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন বাইরের লোক মজুত করছেন অধিকারী, লাগাতার বিজেপির হতে তৃণমূল কর্মীদের আক্রমনের ঘটনায় গতকাল শেখ সুফিয়ানের নেতৃত্বে থানা ঘেরাও হয়েছে নন্দীগ্রামে, অন্যদিকে প্রথম দফার নির্বাচনের দিনই ফাঁস হয়েছে মুখ্যমন্ত্রীর অডিও ক্লিপ। তার পক্ষে বিপক্ষে ঝড় উঠেছে যুক্তির। সব মিলিয়ে ফের নন্দীগ্রামে পদার্পণ হয়েছে মুখ্যমন্ত্রীর।

দুপুর নাগাদ নন্দীগ্রামের পাশে চণ্ডিপুরে সভা করেছেন তিনি, প্রচার করেছেন প্রার্থী সোহমের হয়ে, তারপরই বিকেলে পৌঁছেছেন নন্দীগ্রামে। শুরু হয়েছে বিশাল জনসভা। তবে তার আগে সভা মঞ্চ থেকে বিজেপির গতকালের নির্বাচনে ৩০ এ ২৬ আসন পাওয়া নিয়ে কটাক্ষ করেছেন। কাল থেকে আজ পর্যন্ত শুভেন্দু অধিকারী বলে যাচ্ছেন সব ভোট পড়েছে বিজেপিতে। অমিত শাহ্ টুইট করে জানিয়েছেন ৩০ এ ২৬ আসন পাচ্ছে বিজেপি। আজকের সভা থেকে সেই বিষয়ে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর মতে “২৬ যদি বিজেপি পায় আর ৪টা বাকি রাখলো কেনো? বাকি গুলো কি তবে CPM কংগ্রেস পাবে ?” এই প্রশ্ন ও তোলেন তিনি। তার পরেই বলেন “বিজেপি রসগোল্লা পাবে, আর রস ছাড়া রসগোল্লা খাবে।” কালকের ব্যাপক হারের ভোট দানের পর মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা রাখছেন বাংলার মা বোনদের ওপর। তাঁর মতে বাংলার মা বোনেরা ঠিক করবে বাকি সব কিছু। তাঁরাই ভোট দেবেন মা মাটি মানুষকে। সঙ্গে সোহমের প্রশংসায় বলেন, সোহম কাজের ছেলে, আসে আর চলে যায় না, তাই প্রার্থী পাওয়ার যোগ্য সে। তবে মনে করিয়ে দেন ২৯৪ আসনে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। মা বোনদের ওপর ভরসা রাখার পাশাপাশি ভোকাল টনিক দেন বুথ স্তরের কর্মীদেরও। বারবার সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছেন, মেশিন খারাপ হোক বা হুমকি, মাঠ ছেড়ে যেনো কেউ না পালায়।

রসগোল্লা পাবে, আর রস ছাড়া রসগোল্লা খাবে, নন্দীগ্রামে ঢোকার আগে BJP’কে বার্তা মমতার। আজও সেই বার্তায় দিলেন, স্পষ্ট জানিয়ে দিলেন বুথে মেশিন খারাপ থেকে ঘটনা যাই হোক না কেনো, তৃণমুলের কোনো বুথ কর্মী বুথ ছেড়ে গেলে ক্ষমা করবেন না তিনি। তারপরই মুখ্যমন্ত্রী টানা ১৮দিন বাদে পদার্পণ করেছেন নিজের কেন্দ্র নন্দীগ্রামে। এখন থেকে ১তারিখের নির্বাচন পর্যন্ত সেখানেই থাকবেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর