পোস্টাল ব্যালটেও ভাল ফল, সরকারি কর্মচারীদের জন্য ‘উপহার’ মুখ্যমন্ত্রীর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পোস্টাল ব্যালটেও ভাল ফল, সরকারি কর্মচারীদের জন্য ‘উপহার’ মুখ্যমন্ত্রীর। বিপুল জনসমর্থন নিয়ে রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার। প্রায় ২২০ টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়েছে ঘাসফুল শিবির। রাজ্যের অন্যান্য বিরোধী দলকে কার্যত ব্যাটিং করতেই দেয়নি তারা। এমন অবস্থায় শপথগ্রহনের পরেই করোনা সামলাতে ময়দানে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ অরুন জেটলি স্টেডিয়ামে ২ রহস্যজনক কর্মী, জুয়াড়িদের মাধ্যমেই আইপিএলে করোনা হানা?

তবে একই সাথে তাঁর তৃতীয় বার বিপুল জয়ের কারণ যে তিনি ভোলেননি তা ফের দেখিয়ে দিলেন মমতা। প্রসঙ্গত গত দুবার ভোটে জিতলেও সরকারী কর্মচারীদের পোস্টাল ব্যালট ভোটবাক্স সিপিএমের দখলে থাকে। তবে এই প্রথমবার ভোটব্যাঙ্কের সাথেই পোস্টাল ব্যালটেও দুরমুশ হয়েছে রাজ্য সিপিএম। বদলে সেই ভোট সম্পূর্ণ গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের খাতায়। অর্থাৎ যে সরকারী কর্মচারীদের ভোট এতদিন অধরা ছিল তারাও এবার বিপুল হারে সমর্থন জানিয়েছেন মমতাকে। আর তাই মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই সেই সমর্থনের পুরস্কার দিলেন তিনি।

নবান্ন সূত্রে জানা গেছে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশন ভোগীদের জন্য এবার একগুচ্ছ বোনাস ও সুবিধা দিতে চলেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী এই ব্যাপারে জানান যাদের বেতন ৩৬,০০০ টাকার মধ্যে তারা উত্‍সব বোনাস হিসাবে এড হক বোনাস পাবেন মাথা পিছু ৪৫০০ টাকা ।যাদের বেতন ৩৬-৪৫ হাজারের মধ্যে তার সুদ বিহীন সর্বোচ্চ ১২ হাজার টাকা উত্‍সব অগ্রিম পেতে পারেন । শুধু কর্মচারী নন অবসরপ্রাপ্তদের জন্যও সরকার নিয়ে এসেছে একাধিক সুবিধা। এবার থেকে রাজ্য সরকারী পেনশনপ্রাপকরা পাবেন ২৫০০ টাকা বোনাস।

পোস্টাল ব্যালটেও ভাল ফল, সরকারি কর্মচারীদের জন্য ‘উপহার’ মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর এই ‘উপহারে’ কার্যতই খুশির হাওয়া রাজ্য সরকারী কর্মচারী মহলে। তাদের সমর্থনের পুরস্কার যে মুখ্যমন্ত্রী দিয়েছেন এতেই তাঁরা যথেষ্ট খুশি বলে জানিয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর