Ice cream recipe: গরমে স্বস্তি পেতে বাড়িতেই বানিয়ে নিন সুস্বাদু আইসক্রিম, রইল রেসিপি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব‌্যুরো: কলকাতায় এখন গরমে নাজেহাল অবস্থা! দিন দিন বাড়ছে গরম! রাস্তায় বইছে লু! এই পরিস্থিতিতে বাইরে হোক বা বাড়িতে, আমাদের সব সময় ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছে! আর আইসক্রিম বা কুলফি হলে তো কোনও কথাই নেই। তবে দোকান থেকে রোজ কিনে খেতে মন চায় না। কারণ, শরীরের পক্ষে দোকানের ওই জিনিস কত টা ভালো হবে সেটা নিয়ে চিন্তায় পড়েন অনেকেই!

আরও পড়ুন: Weight Loss: শরীরের বাড়তি ওজন কমবে হুরমুড়িয়ে! পাতে রাখুন এই সবজি…

roseicecream3

 

কিন্তু যদি এমন হয়, খুব সহজেই বাড়িতেই বানানো যায় আইস্ক্রিম! তবে আর চিন্তার কারণ নেই, কারণ এবার চটজলদি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন একটি অসাধারণ আইসক্রিম। গরমে স্বস্তি পেতে অল্প কিছু উপকরণ দিয়ে বাড়িতেই বানান গোলাপ আইসক্রিম। দেখে নিন রেসিপি…

WhatsApp Image 2023 04 17 at 4.33.09 PM 1

গোলাপের আইসক্রিম বানানোর উপকরণ:

গোলাপের পাপড়ি একমুঠো
হাফ লিটার দুধ
কাস্টার্ড পাউডার রোজ ফ্লেভার ১ কাপ
চিনি ১ কাপ
ফ্রেশ ক্রিম এক কাপ
পছন্দ মতন ড্রাই ফ্রুট কুচানো

গরমে স্বস্তি পেতে বাড়িতেই বানিয়ে নিন সুস্বাদু আইসক্রিম, জানুন বিস্তারিত

WhatsApp Image 2023 04 17 at 4.33.09 PM 2
গরমে স্বস্তি পেতে বাড়িতেই বানিয়ে নিন সুস্বাদু আইসক্রিম, জানুন বিস্তারিত

গোলাপের আইসক্রিম বানানোর পদ্ধতি: প্রথমে হাফ লিটার দুধকে প্রথমে অর্ধেকটা করে নিতে হবে। অর্ধেকটা দুধ গ্যাসের উপরে বসিয়ে তার মধ্যে চিনি দিয়ে ঘন করে নিতে হবে। অন্যদিকে আর বাকি অর্ধেকটা ঠান্ডা দুধের মধ্যে কাস্টার্ড পাউডার গুলিয়ে নিয়ে সেই কাস্টার্ড পাউডার শুধু হাফ লিটার দুধের মধ্যে দিয়ে ভালো করে ফোটাতে হবে।

স্বাদে-গন্ধে সুপারহিট আইসক্রিম - Super tasty superhit icecreams | ফেমিনা  বাংলা

এরপর বেশ ভাল করে ফোটান হয়ে গেলে ফ্রেশ ক্রিম ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যেও দুধ দিয়ে দিতে হবে। পছন্দমত ড্রাই ফ্রুট দিয়ে নিতে হবে। পিংক কালারের ফুড কালার দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার একটি কাঁচের পাত্রের মধ্যে রেখে ফ্রিজের মধ্যে অন্তত দুঘণ্টা রেখে আবার ফ্রিজ থেকে বার করে ভালো করে ফেটিয়ে নিয়ে উপরে শুকনো গোলাপের পাপড়ি এবং আরো পছন্দ মতন ড্রাই ফ্রুট কুচানো ছড়িয়ে একটি কাঁচের পাত্রের মধ্যে রেখে ফ্রিজে অন্তত এক রাত রেখে দিন। পরের দিন সকালে কেটে কেটে পরিবেশন করুন এই আইসক্রিম।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত