নজরবন্দি ব্যুরোঃ মাঝেরহাট ব্রিজের বিপর্যয় এক বছরের মধ্যে সেতুটি তৈরি করা হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজ্য রেলের মধ্যে টানাপড়েন ফলে বহুবার কাজ থমকে গেছে। তারপর একটু একটু করে কাজ এগিয়ে গিয়েছে। লকডাউনে জেরে প্রায় দেড় মাস নির্মাণের কাজ পুরোপুরি বন্ধ ছিল।
আরও পড়ুনঃ করোনায় প্রয়াত জনপ্রিয় চিকিৎসক। শোকের ছায়া উত্তরবঙ্গে।


মে মাসের শুরুতে কেন্দ্রীয় সরকারের অনুমতি মিলছে স্বল্প সংখ্যক শ্রমিক ও ইঞ্জিনিয়ারদের নিয়ে ফের কাজ শুরু হয়।শুক্রবার পশ্চিমবঙ্গ সরকারের পিডব্লিউডি( পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট)-র মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন মাঝেরহাট ব্রিজটির কাজ শেষ হতে চলেছে এবং এটি পুজোর আগেই চালু হবে।নবান্ন সূত্রে জানা গিয়েছে, চলতি বছরে পঞ্চমী বা ষষ্ঠী র দিনে সেতুটি খোলার পরিকল্পনা করা হচ্ছে। শুক্রবার মাজেরহাট ব্রিজ নিয়ে বৈঠকও করেন মন্ত্রী অরূপ বিশ্বাস।
যদিও ইঞ্জিনিয়ার রা দাবি করেছেন ব্রিজটি তৈরি করা সময় সাপেক্ষ ব্যাপার। পিডব্লিউডি এর লোকজন এখনও বিয়ারিংগুলি ইনস্টল করতে শুরুকরেনি,বিয়ারিংগুলি হওয়ার পরে ডেক স্ল্যাব তৈরি করা হবে। আর এক ইঞ্জিনিয়ার বলেছেন, ব্রিজ টির কাস্টিংয়ের পরে 28 দিনের গ্যাপ দেওয়ার পর ইনস্টলেশন শুরু হয়।
প্রসঙ্গত উল্লেখ্য, 2018 সালের সেপ্টেম্বর মাসে মাজেরহাট ব্রিজ ভেঙে পড়ে। তারপর অনেকটা সময় কেটে গিয়েছে ।তাই ইঞ্জিনিয়াররা আগামী মাসের মধ্যে দ্রুত কাজ শেষ করতে চাইছেন। নতুনভাবে মাজেরহাট ব্রিজ চালু হলে বেহালা,নিউ আলিপুর,ঠাকুরপুকুর সহ দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অংশের সঙ্গে কলকাতা যোগাযোগ আগের মতো স্বাভাবিক হবে বলে মনে করা হচ্ছে।









