কেন্দ্রকে কড়া চ্যালেঞ্জ কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর। তার একটি এক্স হ্যান্ডেলে চাঞ্চল্যকর পোস্ট করে তৃণমূল সাংসদ। গরু এবং গোমাংস পাচারের ইস্যুকে তুলে ধরে সরাসরি কেন্দ্রীয় মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রকের দিকে আঙুল তুললেন তিনি। তার পোস্টে দেখা যায় বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের লেটারহেড প্যাডে গোমাংস বিনিময়ের ছাড়পত্র দেয়া হয়েছে সীমান্তে। এই তথ্যই তার এক্স হ্যান্ডেলে তুলে ধরে প্রশ্ন ছুঁড়লেন বিএসএফ ও স্বরাষ্ট্রমন্ত্রকের দিকে।
শুধু তাই নয় মহুয়ার এই এক্স হ্যান্ডেলে যে লেটারহেড এর ছবি পোস্ট করা হয়েছে সেখানে নাম রয়েছে বিএসএফের ৮৫ নম্বর ব্যাটেলিয়ানের। এছাড়াও রয়েছে জিয়ারুল গাজি নামে এক ব্যক্তির ৩ কেজি গোমাংস সীমান্তের ওপারে পাঠানোর ছাড়পত্র দেওয়া হয়েছে ওই প্যাড এ এবং তা দিয়েছেন বিএসএফ এর জওয়ান।

এর আগেও বহুবার সীমান্তে গরু পাচার সংক্রান্ত মামলায় বিএসএফের নাম তুলে ধরেছে রাজ্যের শাসক দল। কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গরু পাচারে বিএসএফ ও সিআইএসএফ-কেই দায়ী করেছিলেন। এছাড়াও গরু পাচার সংক্রান্ত মামলায় রাজ্যের বেশ কিছু হেভিওয়েট নেতাদের ইডি এবং সিবিআই এর তলব করায় কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
Union Minister has printed forms on official letterhead to @BSF_India 85BN issuing “passes” for smugglers on Indo-Bangla border. In this case for allowing 3 kgs of Beef.
Hello @HMOIndia , Gau Rakshak Senas, Godi Media. pic.twitter.com/iYXdihtrVI
— Mahua Moitra (@MahuaMoitra) July 8, 2024
শান্তনু ঠাকুরের লেটারহেডে সীমান্তে ‘গোমাংস’ পাচার, আঙুল তুলে দেখালেন মহুয়া

এবার মহুয়া মৈত্র তার এক্স হ্যান্ডেলে এই চাঞ্চল্যকর নথি তুলে ধরে আরো একধাপ অভিযোগের সুর চড়ালেন। পাশাপাশি মহুয়ার দাবি কিভাবে সাধারণ মানুষের নজর এড়িয়ে কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে বাংলাদেশে পাচার হয় গরুর মাংস এই নথি তারই নিদর্শন। অন্যদিকে এই পোস্টটি জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার উদ্দেশে বিতর্কিত মন্তব্যে নিজের বিরুদ্ধে FIR-এর পাল্টা প্রতিশোধ হিসেবেই দেখছেন তিনি।



