MS Dhoni: এবার রোহিতদের জন্য বড় ভূমিকায় নামতে চলেছেন মাহি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিশ্বকাপে ভারতের পরাজয়ের পর BCCI বিভিন্ন পদক্ষেপ নিতে চলেছে বলে শোনা যাচ্ছে। কখন অধিনায়ক বদল, সিনিয়ারদের দল থেকে বাদ দেওয়া থেকে কোচ পরিবর্তন। সবটাই আলোচনা হচ্ছে বোর্ডের অন্দরে। আর এবার সুত্রের খবর বিনির বোর্ড এবার শরণাপন্ন হচ্ছে ধোনির দরবারে।

আরও পড়ুনঃ নেইমারকে ছাড়াই বিশ্বকাপের অনুশীলন শুরু ব্রাজিলের, কি হল অধিনায়কের?

দলের সাফল্যের জন্য এ বার ধোনিকে বড় দায়িত্ব দিতে চলেছে তারা। ধোনিকে ভারতের টি-টোয়েন্টি দলের ডিরেক্টর করা হতে পারে। এবং তা কয়েক মাস বা কয়েকটি সিরিজের জন্য নয়, পাকাপাকি ভাবে। ভারতীয় বোর্ড মনে করছেন তিন ফরম্যাটে কোচের দায়িত্ব সামলাতে অসুবিধা হচ্ছে দ্রাবিড়ের। তাঁর চাপ কমাতেই নাকি এই পদক্ষেপ নিতে চলেছে বোর্ড।

এবার রোহিতদের জন্য বড় ভূমিকায় নামতে চলেছেন মাহি

তা ছাড়া ক্রিকেটের ছোট ফরম্যাটে ধোনির দক্ষতার কথা সবার জানা। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, চার বার আইপিএল জেতা তারই প্রমাণ। ধোনির সেই মগজাস্ত্র ব্যবহার করতে চাইছে বিসিসিআই। এই বিষয়ে অবশ্য এখনও কোনও ঘোষণা করেনি বিসিসিআই। চলতি মাসের শেষ সপ্তাহে বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক।

এবার রোহিতদের জন্য বড় ভূমিকায় নামতে চলেছেন মাহি
এবার রোহিতদের জন্য বড় ভূমিকায় নামতে চলেছেন মাহি

সেখানে এই প্রস্তাব নিয়ে আলোচনা হবে। তার পরে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বোর্ড সূত্রে খবর, আগে থেকেই ধোনির সঙ্গে আলোচনা চালাচ্ছে তারা। উল্লেখ্য, এর আগে ২০২১ সালে সংযুক্ত আরব আমিরশাহিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর হয়েছিলেন মাহি। অপর দিকে এই বছর শেষ IPL খেলবেন মাহি।

12 7

এবার রোহিতদের জন্য বড় ভূমিকায় নামতে চলেছেন মাহি

তারপর খেলোয়াড় হিসেবে আর তাঁকে দেখা যাবেনা। তখন হয়ত ভারতীয় দলের কোচের প্রস্তাব পেতে পারেন তিনি। সব মিলিয়ে বর্তমান বোর্ড এর আধিকারিকরা ধোনিকে ভারতীয় ক্রিকেটে কাজে লাগাতে চাইছেন যেকোনো ভাবেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন