World Cup 22: নেইমারকে ছাড়াই বিশ্বকাপের অনুশীলন শুরু ব্রাজিলের, কি হল অধিনায়কের?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অধিনায়ক নেইমারকে ছাড়াই বিশ্বকাপের অনুশীলন শুরু করে দিল ব্রাজিল। সোমবার তিতের দল প্রথম অনুশীলন করল ইতালির তুরিনে। জুভেন্তাসের মাঠে ব্রাজিলের অনুশীলনে ঠিক সময়ে পৌঁছতে পারলেন না নেইমার এবং দলে সেরা ডিফেন্ডার মারকুইনহোস।

আরও পড়ুনঃ লিওন মেসির পায়ের দাম কত জানেন? শুনলে আপনিও অবাক হবেন

কিন্তু কেন প্রথম দিনের অনুশীলনে অনুপস্থিত নেইমার। কারণ, বিমানের যান্ত্রিক গোলযোগ। নেইমার এবং মারকুইনহোস দু জনেই প্যারি সাঁজার ফুটবলার। রবিবার লিগের ম্য়াচ খেলেছিলেন দু জনে। সকালের উড়ানে তাঁদের ইতালি আসার কথা ছিল। কিন্তু বিমান বন্দরে এসে তাঁদের উড়ান বদল করতে হয়।

নেইমারকে ছাড়াই বিশ্বকাপের অনুশীলন শুরু ব্রাজিলের, কি হল অধিনায়কের?

ফলে ঠিক সময়ে অনুশীলনে আর যেতে পারেননি এই দুই ফুটবলার। ইতালির অন্যতম সেরা ক্লাবের প্র্যাকটিস গ্রাউন্ডে বসেছে সাম্বা ব্রিগেডের শিবির। প্রস্তুতি শেষে দল নিয়ে এখান থেকেই সরাসরি কাতারে উড়ে যাবেন ব্রাজিল কোচ তিতে। সোমবার শিবিরে যোগ দিয়েছেন ফুটবলাররা। তাই বৃষ্টি-ঠাণ্ডা উপেক্ষা করেই ভিড় জমিয়েছিলেন সমর্থকরা।

7 13

একের পর এক ফুটবলারকে আসতে দেখে রীতিমতো উচ্ছ্বসিত ব্রাজিল সমর্থকরা। তবে দীর্ঘক্ষণ অপেক্ষার পরও নেইমারের দেখা পেলেন না তাঁরা। বিশ্বকাপের জন্য কেমন পরিকল্পনা করেছেন ব্রাজিল কোচ? ব্রাজিল কোচের এক সহকারী জানিয়েছেন, গ্রুপের তিন প্রতিপক্ষ নিয়েই বিশেষ ভিডিও তৈরি করা হয়েছে।

নেইমারকে ছাড়াই বিশ্বকাপের অনুশীলন শুরু ব্রাজিলের, কি হল অধিনায়কের?
নেইমারকে ছাড়াই বিশ্বকাপের অনুশীলন শুরু ব্রাজিলের, কি হল অধিনায়কের?

নেইমারকে ছাড়াই বিশ্বকাপের অনুশীলন শুরু ব্রাজিলের, কি হল অধিনায়কের?

ফুটবলারদের সেই ভিডিও দেখিয়ে প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা নিয়ে ওয়াকিবহাল করবেন তিতে। গ্রুপে থাকা সুইজারল্যান্ড বা ক্যামেরুনের থেকে সার্বিয়াকে প্রতিপক্ষ হিসেবে বাড়তি গুরুত্ব দিচ্ছে ব্রাজিল, দাবি ওই সহকারীর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন