নজরবন্দি ব্যুরোঃ বছরের প্রথমদিকেই রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল করোনা সংক্রমণ। প্রতিদিন সংক্রমিত হচ্ছিলেন বহু সংখ্যক মানুষ। তাই বছরের প্রথম সপ্তাহেই দর্শনার্থীদের জন্য বন্ধ হয়ে যায় বেলুড় মঠ। বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রনে রয়েছে রাজ্যের পরিস্থিতি। সেকারনে গত ২৩ ফেব্রুয়ারি থেকেই খুলে গিয়েছে বেলুড় মঠের দরজা। কিন্তু আগামী মঙ্গলবার মহাশিবরাত্রি তে সকলের জন্য খোলা হবে মন্দির?
আরও পড়ুনঃ Anish Khan Death: অবশেষে কবর থেকে তোলা হল আনিসের দেহ, গোটা প্রক্রিয়ায় করা হল ভিডিওগ্রাফি
পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী, সকাল ৭টা থেকে বেলা ১১টা ও দুপুরে ৩টে থেকে বিকেল সাড়ে ৫টা অব্দি দর্শনার্থীদের জন্য খোলা থাকবে মন্দির। যারফলে কোভিডবিধি মেনে উল্লেখিত সময়ে মঠে ঢুকতে পারবেন ভক্ত ও দর্শনার্থীরা। মন্দির দর্শনের পাশাপাশি দেখা করা যাবে মহারাজদের সঙ্গে। তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বন্ধ থাকছে সন্ধ্যের আরতি ও প্রসাদ বিতরন অনুষ্ঠান।
মঙ্গলবার মহাশিবরাত্রি, প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা?

কিন্তু শিবরাত্রি ও রামকৃষ্ণের জন্মতিথির ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিয়েছে মঠ কর্তৃপক্ষ। যারফলে আগামীকাল দর্শনার্থীদের আড়ালেই চলবে প্রথম প্রহরের পুজো। অপরদিকে আগামী ৪ঠা মার্চ রামকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে সকাল ৬.৩০ থেকে ১১.৩০ ও বিকেলে ৩.৩০ থেকে ৫.৩০ পর্যন্ত খোলা থাকবে বেলুড় মঠের দরজা। তবে বিকেলের সমস্ত ধর্মসভা সম্প্রচারিত হবে বিশেষ ইউটিউব চ্যানেলের মাধ্যমে।



