Maharashtra Crisis: ইস্তফা দিলেন উদ্ধব, মিষ্টিমুখ করলেন ফড়নবীশ, মহারাষ্ট্রে যবনিকা পতন!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিরোধীদের দাবি, তাঁর সরকারের মেয়াদ ফুরিয়ে এসেছে। তাঁর নিজের দলেরই একটা বড় অংশ সঙ্গে নেই। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের নির্দেশের কিছুক্ষণ পরেই ফেসবুক লাইভে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফার ঘোষণা করলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। তার ঠিক আগে বুধবার মন্ত্রিসভার বৈঠকে ডেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। দীর্ঘদিনের দাবি মেনে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের নাম ছত্রপতি শিবাজি মহারাজের ছেলে শম্ভাজির নামে করার সিদ্ধান্ত নিলেন তিনি।

আরও পড়ুনঃ দেশে চতুর্থ ঢেউ আছড়ে পড়ার ইঙ্গিত, কলকাতায় লাফিয়ে বাড়ল করোনা সংক্রমণ!

বুধবার রাত ৯টায় সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছিল, রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ার নির্দেশ মেনে বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যেই বিধানসভায় আস্থাভোট নিতে হবে তাঁর সরকারকে। কিন্তু সেই নির্দেশের কিছুক্ষণ পরেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন উদ্ধব ঠাকরে।

uddhav 1

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই একপ্রকার মনস্থির করে ফেলেছিলেন উদ্ধব ঠাকরে৷ সাড়ে ন’টা নাগাদ সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফার কথা ঘোষণা করলেন উদ্ধব ঠাকরে৷ সেইসঙ্গে বিধান পরিষদের পদ থেকে ইস্তফা দিলেন তিনি। এদিকে উদ্ধবের ইস্তফাতে মিষ্টি মুখ শুরু করল বিজেপি৷

uddhav 2

গত কয়েকদিন ধরে মহারাষ্ট্রের রাজনীতিতে যে টলমল পরিস্থিতি তৈরি হয়েছিল। বুধবার রাতে তার যবনিকা পতন হল৷ তা করলেন উদ্ধব ঠাকরে। এদিন ইস্তফা দিয়ে তিনি বলেন, আমি কোথাও যাচ্ছি না। আমি এখানেই রয়েছি। আমি রোজ নিয়ম করে শিবসেনা ভবনে বসব। নিজেদের লোকেদের সঙ্গে আলোচনা করব৷ আমি মুখ্যমন্ত্রী এবং বিধান পরিষদের পদ থেকে ইস্তফা দিচ্ছি।

ইস্তফা দিলেন উদ্ধব, মিষ্টিমুখ করলেন ফড়নবীশ, মহারাষ্ট্রেত যবনিকা পতন

ইস্তফা দিলেন উদ্ধব, মিষ্টিমুখ করলেন ফড়নবীশ, মহারাষ্ট্রেত যবনিকা পতন
ইস্তফা দিলেন উদ্ধব, মিষ্টিমুখ করলেন ফড়নবীশ, মহারাষ্ট্রেত যবনিকা পতন

উল্লেখ্য, বুধবার জরুরী অধিবেশন ডেকে আস্থা ভোট করাতে চেয়েছিলেন রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি। আস্থা ভোটের বিরুদ্ধে বুধবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ঠাকরে শিবির। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে আস্থা ভোটের সম্মুখীন হতে হয় ঠাকরে শিবিরকে। হার নিশ্চিত বুঝতে পেরেই ইস্তফা দিলেন উদ্ধব৷

সরাসরি একনাথ শিন্ডের বিরুদ্ধে তাঁর বার্তা, শিবসেনা প্রধানের হাত ধরে এত বড় হওয়ার পর এখন তার ছেলেকেই মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে সেটাকে বড়াই করে বলছে৷ আমার আফসোস লাগছে আমি কাদের জন্য করেছি। আমি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিচ্ছি। আমি শিবসৈনিকদের বলব শান্তি বজায় রাখুন৷ কাল যারা করবে মিষ্টি খাবে খেতে দিন। আমার কাছে মানুষের ভালোবাসা হল আসল মিষ্টি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত