নজরবন্দি ব্যুরোঃ ২০১৪ সালে সিএবি-র সচিবের পদ দিয়ে ক্রিকেট দুনিয়ায় প্রশাসকের হাতে খড়ি হয়েছিল বাংলার মহারাজের। আর আজ ২৭ জুলাই সেই যাত্রার সরকারি ভাবে পরিসমাপ্তি ঘটলো। হাঁ সৌরভ গাঙ্গুলির বিসিসিআই প্রেসিডেন্ট পদের আজই ছিল শেষ দিন। আজ থেকে ৬ মাস আগে সিএবি প্রেসিডেন্ট থেকে বিসিসিআই প্রেসিডেন্ট হয়েছিলেন মহারাজ।
তবে হিসেবে প্রশাসক হিসেবে এখনও কিছু সময় বিসিসিআই প্রেসিডেন্ট পদে আসীন থাকতে পারবেন।আসলে সব মিলিয়ে প্রশাসক হিসেবে ৬ বছরের মেয়াদ শেষ করে ফেলেছেন দাদা। ৫ বছরের বেশি সময় তিনি বাংলার প্রশাসক হিসেবে কাজ করেছিলে তাই লোধা কমিশনের সুপারিশ অনুসারে মহারাজকে বাধ্যতামূলক কুলিং অফ পিরিয়ড এ যেতে হবে।
আর এই তা সৌরভ আগে থেকেই জানতেন। তাই গত সপ্তাহে তিনি সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন এই নিয়মকে চ্যালেঞ্জ জানিয়ে। আর সেই মামলার দিন আদালত আগামী মাসে ধার্য করেছে। তাই আদালত যখন এখনো রায় জানান নি তাই নিয়ম মাফিক আপাতত পদে বহাল থাকবেন কিন্তু পদাধিকারী হিসাবে কোনও বৈঠকে থাকতে পারবেন না সৌরভ।
এই সময়কালের মধ্যে বোর্ডের মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করবেন প্রাক্তন ক্রিকেটার তথা আইপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ পটেল। ফলে অফিসিয়ালি সৌরভ প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ালেন।



