বিশেষ তিথিতে ভাগ্য বদলের সুযোগ, মাঘী পূর্ণিমায় এই কাজগুলি করতে ভুলবেন না; এবারের মাঘী পূর্ণিমা অত্যন্ত শুভ এবং বিরল এক যোগ তৈরি করছে, যা ১৪৪ বছর পরে ঘটছে। আগামী ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে শুরু হয়ে চার দিন ধরে চলবে এই পবিত্র তিথি। বিশেষজ্ঞদের মতে, সঠিক নিয়ম অনুসরণ করলে এই পূর্ণিমায় ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে এবং জীবনে সুখ-সমৃদ্ধি প্রবেশ করতে পারে। তাই মাঘী পূর্ণিমার পূণ্য সময়ে এই গুরুত্বপূর্ণ কাজগুলি করা অত্যন্ত ফলদায়ক হবে। (ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ৪ রাশির লটারি প্রাপ্তির যোগ, বাকিদের ভাগ্যে কি আছে?)
১৪৪ বছর পর বিরল যোগ মাঘী পূর্ণিমায়, সুখ-সমৃদ্ধি লাভ করতে এই ৫টি কাজ করুন



১. সকালে উঠে শুদ্ধ স্নান করুন ও সূর্যকে জল অর্পণ করুন। ভোরবেলা উঠে দ্রুত গঙ্গাস্নান বা পবিত্র জল দিয়ে স্নান করুন। স্নানের পর লাল রঙের পোশাক পরার পরামর্শ দেওয়া হয়। সূর্যদেবকে জল অর্পণ করুন ও আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন।
২. দান-ধ্যান করুন, গ্রহদোষ মুক্তির উপায়: সাদা তিল, চিনি, চাল দান করুন, এতে শুভফল পাবেন। মঙ্গল গ্রহের দোষ থাকলে ছোলার ডাল ও তামার পাত্র দান করুন। বুধের দোষ কাটাতে আমলকী দান করুন। বিয়েতে বাধা থাকলে সরষে, জাফরান, ভুট্টা দান করলে সুফল মিলতে পারে।
৩. অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালান: সন্ধ্যায় অশ্বত্থ (পিপল) গাছের নিচে ঘি বা তেল দিয়ে প্রদীপ প্রজ্বলন করুন। গাছের গোড়ায় দুধ ও জল মিশিয়ে ঢাললে জীবনে বাধা-বিঘ্ন দূর হবে।


৪. ভগবান বিষ্ণুর আরাধনা করুন: সুখ-সমৃদ্ধির জন্য বিষ্ণুর সহস্রনাম স্তোত্র পাঠ করুন। তুলসী পাতা ও প্রসাদ নিবেদন করুন।
৫. অর্থ-প্রাপ্তির বিশেষ টোটকা: ১১টি কড়িতে হলুদ মেখে লাল কাপড়ে মুড়ে ঠাকুরের আসনে রাখুন। সকাল ও সন্ধ্যায় পূজা করলে আর্থিক উন্নতি হবে।

কেন এই বছর মাঘী পূর্ণিমা এত গুরুত্বপূর্ণ?
এই বছর মাঘী পূর্ণিমায় ১৪৪ বছরে একবার ঘটে এমন এক বিরল যোগ তৈরি হয়েছে, যা অত্যন্ত শুভ বলে ধরা হচ্ছে। তাই এই বিশেষ সময়ে সঠিক নিয়ম মেনে পূজা-পাঠ করলে জীবনে সুখ, শান্তি ও অর্থলাভের সম্ভাবনা বৃদ্ধি পাবে।
মাঘী পূর্ণিমা শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ নয়, এটি জীবনে পজিটিভ এনার্জি আনতে পারে। সঠিক নিয়ম মেনে চললে ভাগ্য বদলের সুযোগ রয়েছে। তাই এই শুভ তিথিতে পুণ্য অর্জন করতে ভুলবেন না।







