‘সূর্য’ ছবি নিয়ে নায়ক বিক্রমকে শুভেচ্ছা মাধবনের, আপ্লূত ছবির নায়ক

Vikram Chatterjee: বাংলা ভাষায় এক গল্প নিয়ে সেই এক প্রযোজক প্রদীপ চক্রবর্তী তৈরি করেছেন ‘সূর্য’।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আগামী ১৯শে জুলাই বড়পর্দায় মুক্তি পাবে বিক্রম চ্যাটার্জির নতুন ছবি ‘সূর্য’। ইতোমধ্যে ছবির গান মুক্তি পেয়েছে, মুক্তি পেয়েছে ট্রেলার। ট্রেলার, গান মুক্তির পরে দর্শকদের বেশ ভালোবাসা পেয়েছে ছবির ট্রেলারও। আর সেই ছবি মুক্তির আগে তামিল সুপারস্টার আর. মাধবান শুভেচ্ছাবার্তা জানালেন। মাধবন বলেন, “মারা খুব বিশেষ তাঁর জন্য। এই গল্প নিয়ে বাংলা ভাষায় মুক্তি পাচ্ছে ‘সূর্য’। আশা করছি সুপারহিট হবে। অফুরন্ত শুভেচ্ছা বিক্রম চ্যাটার্জি। ইভোভেটিভ ফিল্মস এবং পরিচালক শিলাদিত্য মৌলিককে শুভেচ্ছা।”

'সূর্য' ছবি নিয়ে নায়ক বিক্রমকে শুভেচ্ছা মাধবনের, আপ্লূত ছবির নায়ক

বাংলা ভাষায় এক গল্প নিয়ে সেই এক প্রযোজক প্রদীপ চক্রবর্তী তৈরি করেছেন ‘সূর্য’। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করছেন বিক্রম চট্টোপাধ্যায়। ছবিতে সূর্যের চরিত্রে অভিনয় করছেন বিক্রম। এই ছবি নিয়ে বলতে গিয়ে ছবির নায়ক বিক্রম বলেন,

'সূর্য' ছবি নিয়ে নায়ক বিক্রমকে শুভেচ্ছা মাধবনের, আপ্লূত ছবির নায়ক
ছবি Google থেকে

“ মারা’ বা ‘সূর্য’ ছবির আত্মা। সেই সোল আর চরিত্রায়ন এক রেখেছি আমরা। কিন্তু দক্ষিণী সংস্কৃতির সঙ্গে আমাদের তো তফাত রয়েছে। ফলে দুটো প্রদেশে ছবি আলাদা হয়ে গিয়েছে। তুলনার ব্যাপারটা খুব রিলেটিভ। আমাদের প্রযোজক প্রদীপ চক্রবর্তী আগের ‘মারা’ এবং ‘দেবা’ দুটো ছবিই প্রযোজনা করেছেন”।

‘সূর্য’ ছবি নিয়ে নায়ক বিক্রমকে শুভেচ্ছা মাধবনের, আপ্লূত ছবির নায়ক

'সূর্য' ছবি নিয়ে নায়ক বিক্রমকে শুভেচ্ছা মাধবনের, আপ্লূত ছবির নায়ক
ছবি Google থেকে

তিনি আরও বলেন, “এই ভদ্রলোক সারা পৃথিবীর অল ল্যাঙ্গোয়েজের রাইটস কিনেছিলেন। তার মধ্যে দুটো ভাষায় বানিয়েছিলেন, তামিল আর মারাঠি। এই সিনেমার আত্মাটা ওঁর খুব কাছের। এমন গল্প তিনি নিজের মাতৃভাষায় বানাতে চেয়েছিলেন। আর মাধবন স্যর এক্স হ্যান্ডেলে আমাদের পুরো টিমকে শুভেচ্ছা জানিয়েছেন, এটা আমাদের অত্যন্ত উদ্দীপ্ত করবে”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন