ফের হাসপাতালে ভর্তি হলেন মদন মিত্র, ভাল নেই বিধায়ক

Madan Mitra: দিন কয়েক আগেই কিডনির সমস্যা ও নিউমোনিয়ার সংক্রমণ নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়ে ছিলেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ফের হাসপাতালে ভর্তি হলেন মদন মিত্র। গত কাল শুক্রবার সকাল থেকেই তাঁর শরীরের অবস্থা খারাপ যাচ্ছিল। রাতে অবস্তা আরও খারাপ হওয়ায় তাঁকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মাঝরাতেই তাঁকে আইসিইউতে (ICU) স্থানান্তরিত করা হয়।

আরও পড়ুনঃ স্বামীজির মতাদর্শ মেনে চলার বার্তা, বিবেকানন্দের জন্মদিনে সিমলা স্ট্রিটে অভিষেক

madan2

উল্লেখ্য, দিন কয়েক আগেই কিডনির সমস্যা ও নিউমোনিয়ার সংক্রমণ নিয়ে এসএসকেএম (SSKM) হাসপাতালে ভর্তি হয়ে ছিলেন। তাঁর পারিবারিক সূত্রে খবর, ের আগে যখন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন তখন তাঁর হাত ভাঙে এবং সেই হাতে অপারেশান করা হয়।

ফের হাসপাতালে ভর্তি হলেন মদন মিত্র, ভাল নেই বিধায়ক

বাড়ি ফিরে তিনি খুব দুর্বল হয়ে পড়েছিলেন, রক্তে সোডিয়াম-পটাশিয়ামের মাত্রাও কমেছিল। ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন এবং হেমাটোলজির চিকিৎসকরা মদনবাবুকে (Madan Mitra) দেখছেন। হাসপাতাল সূত্রে খবর,মাঝরাতে আইসিইউতে দেওয়া হয়েছে কামারহাটির বিধায়ককে।

ফের হাসপাতালে ভর্তি হলেন মদন মিত্র, ভাল নেই বিধায়ক

madan3

তাঁর শারীরিক অবস্থা ভাল না বলে জানা গিয়েছে। ভুল বকছেন,বারবার জ্ঞান হারাছেন বলে হাসপাতাল সূত্রে খবর। এক কোথায় এই মুহূর্তে শারীরিক অবস্থা খুব একটা ভাল নেই মদন মিত্রের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত