‘পুলিশের এরকম নির্লজ্জ চরিত্র আমি আগে দেখিনি’ পুলিশকে দুষে বিস্ফোরক মদন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গতকাল শেষ হয়েছে পুরভোট, রাজ্যের বিভিন্ন জায়গাতে এই ভোট নিয়ে হয়েছে বিভিন্ন ঝামেলা। সেই রকমই পুরসভা নির্বাচনকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় কামারহাটি। এলাকায় বহিরাগত দুষ্কৃতিরা তাণ্ডব চালায় বলেই অভিযোগ। একই সঙ্গে এলাকায় মুড়ি মুড়কির মতন পড়তে থাকে বোমাও। সিপিএম প্রার্থীর বাড়ি লক্ষ্য করে চলে বোমাবাজি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বুঝে এলাকায় নামে র‍্যাফ।

আরও পড়ুনঃ ইউক্রেন নিয়ে মোদীকে চিঠি মমতার, কি পরামর্শ দিলেন বাংলার মুখ্যমন্ত্রী?

আর এই ঘটনা নিয়েই ফের বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল নেতা মদন মিত্র। মদন বাবু বলেন, ‘পুলিশ তুমি কার? যে ক্ষমতায় আছে তার। পুলিশ কখনও কারও হয় না। কিন্তু পুলিশের এরকম নির্লজ্জ চরিত্র আমি আগে দেখিনি। আসল ভোটারকে পর্যন্ত দাঁড়াতে দিচ্ছে না। মারধর করছে। তারা কি পদ্মরত্ন পাওয়ার জন্য খুব উৎসাহিত?’

তিনি আরও বলেন, ‘বিজেপি বাইরে থেকে গুন্ডা আনছে, এনে বলছে তৃণমূলের, অ্যারেস্ট করছে আমাদের ছেলেদের। সেক্টর অফিসার দিব্যেন্দু মণ্ডল পাঁচ পয়সার খদ্দের, এএসআই না কী যেন, সে কাল রাত থেকে হুমকি দিচ্ছে আমাদের ছেলেদেরকে। আমি ওর বিরুদ্ধে কোর্টে যাব। পুলিশের সন্ত্রাসে ভোটে দেরি হচ্ছে। সুষ্ঠ ভোট হতে দিচ্ছে না পুলিশ। পুলিশ দেখে দেখে তৃণমূল কর্মীদের উপর অত্যাচার চালিয়েছে।’

‘পুলিশের এরকম নির্লজ্জ চরিত্র আমি আগে দেখিনি’ পুলিশকে দুষে বিস্ফোরক মদন

তিনি আরও বলেন ‘নিশ্চিন্তে শান্তিতেই ভোট হচ্ছে। এই তো দেখাই যাচ্ছে পূর্ণ শান্তি। শান্তি বিরাজ করছে। একই সঙ্গে তিনি বলেন তৃণমূলের প্রার্থীদের মারছে, প্রার্থীর জামাইকেও মারছে। এই যে অর্জুন সিং বলেছিলেন ইভিএম ভেঙে দেবেন আমি তখন বিশ্বাস করিনি সত্যিই হবে, কিন্তু সত্যিই কংগ্রেস এবং বিজেপি ইভিএম ভেঙে দিল।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন