নজরবন্দি ব্যুরোঃ প্রতিমা পুড়ে ছাই, মাথায় হাত পুজো কমিটির। কালীপুজোর দুদিন আগেই বৃহস্পতিবার সকাল থেকেই মূর্তি নিতে কালীঘাটের পটুয়াপাড়ার বিখ্যাত মৃৎশিল্পী রাজীব পালের বাড়িতে আনাগোনা শুরু হয়েছে পুজো উদ্যোক্তাদের। কিন্তু ভোররাতে শিল্পীর বাড়িতে আগুন লাগায় পুড়ে ছাই হয়ে গেছে দেবী প্রতিমা। অন্যদিকে আগুনের লেলিহান শিখায় দগ্ধ হয়েছেন রাজীববাবু।
আরও পড়ুনঃRBI-এর তথ্য অনুযায়ী ইতিহাসে প্রথমবার সরকারি ভাবে মন্দায় প্রবেশ করছে ভারত।


আগুন গ্রাস করেছে তাঁর পিসিকে। ফলে এই পরিস্থিতিতে প্রতিমার কী হবে তার কূলকিনারা পাচ্ছেন না কমিটির সদস্যরা। প্রতিমা পুড়ে ছাই। মাথায় হাত পুজো কমিটির। কালীঘাটের পটুয়াপাড়ার রাজীব পালের বাবা গোবিন্দ পালের মৃত্যুর পর থেকে মূর্তি তৈরিই তাঁর পেশা এবং নেশা। সারা বছরই মূর্তি তৈরিতে ব্যস্ত থাকেন তিনি। এবারও অন্যথা হয়নি। জানা গিয়েছে, এবছর কালীপুজোয় পঞ্চাশটি প্রতিমার অর্ডার পেয়েছিলেন তিনি। সেই মতোই চলছিল কাজ।
প্রতিমা পুড়ে ছাই, মাথায় হাত পুজো কমিটির। বুধবার গভীর রাত পর্যন্ত কাজ করেন তিনি। এরপর ঘুমোতে যান দোতলার ঘরে। ঘুম ভাঙে ধোঁয়ায়। ততক্ষণে দাউদাউ করে জ্বলতে শুরু করেছে চারপাশ। অর্ধদগ্ধ রাজীববাবুকে উদ্ধার করেন প্রতিবেশীরা । পাঠানো হয় হাসপাতালে। স্থানীয় সূত্রে খবর, পুড়ে ছাই হয়ে গিয়েছে রাজীবের স্টুডিও। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে ২ টি প্রতিমা। তবে বাইরে থাকায় বাকি প্রতিমার কোনও ক্ষতি হয়নি। কিন্তু এই ঘটনায় প্রবল সমস্যার মুখে পুজো উদ্যোক্তারা। কী করবেন বুঝে উঠতে পারছেন না তাঁরা। কারণ, প্রতিমা দেওয়ার লোকই তো নেই।
প্রতিমা পুড়ে ছাই, মাথায় হাত পুজো কমিটির। আবার কোনও প্রতিমায় এখনও শিল্পীর হাতের শেষ ছোঁয়া পড়া বাকি। দমকল সূত্রে খবর, সম্ভবত গ্যাস লিকের কারণেই কালীপুজোর মুখে এহেন ভয়ংকর কাণ্ড। যদিও আগুনের নেপথ্যের কারণ নিয়ে এখনও নিশ্চিত নন কেউ।









