নজরবন্দি ব্যুরোঃ RBI-এর তথ্য অনুযায়ী ইতিহাসে প্রথমবার সরকারি ভাবে মন্দায় প্রবেশ করছে ভারত। করোনার জেরে বছরের বেশিরভাগ সময়টাই লকডাউন জাড়ি ছিল দেশে। ফলে এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকে দেশের জিডিপি সংকুচিত হয়েছে প্রায় ২৪ শতাংশ। আনলক পর্ব শুরু হওয়ার পর সরকারের ধারণা ছিল, আবার ধীরে ধীরে ঘুরে দাঁড়াবে দেশের অর্থিনীতির পরিস্থিতি। কিন্তু তা সম্ভব হয়নি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক বিশেষজ্ঞ কমিটির মতে জুন থেকে সেপ্টেম্বরের ত্রৈমাসিকেও জিডিপি প্রায় ৮.৬ শতাংশ হারে সংকুচিত হওয়ার সম্ভাবনা বেশি।
আরও পড়ুনঃ ‘গো ব্যাক মোদি’ পোস্টারে ছয়লাপ JNU ক্যাম্পাস চত্বর।


এমনটা হলে এই প্রথমবার দেশ সরকারি ভাবে অর্থনৈতীক মন্দার মধ্যে পরবে। আরবিআই-এর ডেপুটি গভর্নর মাইকেল পাত্র ও তাঁর নেতৃত্বাধীন বিশেষজ্ঞ দলের দাবি, সেপ্টেম্বরের ত্রৈমাসিকে ৮.৬ শতাংশ সংকুচিত হতে চলেছে জিডিপি। ভারত ২০২০-২০২১ অর্থবর্ষের শুরুতেই মন্দায় ( টেকনিক্যাল রিসেশন) প্রবেশ করছে। কিন্তু এই নিয়ে সরকারি ভাবে কোন রিপোর্ট জাড়ি করা হয়নি।
RBI-এর তথ্য অনুযায়ী ইতিহাসে প্রথমবার সরকারি ভাবে মন্দায় প্রবেশ করছে ভারত। চলতি মাসের ২৭ তারিখ সরকারি রিপোর্ট প্রকাশিত হতে পারে বলে জানা গেছে। আরবিআই-এর এই তথ্য প্রকাশ্যে আসার পরই কংগ্রেস নেতা রাহুল গান্ধী দাবি করেন, দেশের অরথিনীতি মন্দা শুরু। এই ঘটনা প্রথম ঘটতে চলেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেওয়া পদক্ষেপ গুলি ভারতকে ও দেশের শক্তিকে দুর্বল করে দিয়েছে। বিশেষজ্ঞদের জানিয়েছে, দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে রিজার্ভ ব্যাঙ্কের উপরই সম্পুর্ন ভাবাএ নির্ভরশিল ভারত সরকার।
দেশের প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী এই নিয়ে কোন সুপরিকল্পিত সিদ্ধান্ত নিতে ব্যার্থ। তাঁদের কথায় কেন্দ্র সরকার যে প্যাকেজের ঘোষণা করছে তা মূলত ঋণ। সাধারণ মানুষ যার সুবিধা নিতে পাচ্ছেনা। ফলে অর্থনীতিও ঘুড়ে দাড়াচ্ছে না। জানা গেছে, বৃহস্পতিবারই তৃতীয় বার বড় অঙ্কের আর্থিক প্যাকেজ ঘোষণা করবে কেন্দ্র সরকার।









