মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়তেই এলপিজি সিলিন্ডার বণ্টনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। গৃহস্থালি গ্যাসের কালোবাজারি রুখতে এবার বাধ্যতামূলক করা হল e-KYC প্রক্রিয়া। কেন্দ্রের দাবি, আধারভিত্তিক যাচাই চালু হলে ভুয়ো সংযোগ বা একাধিক সংযোগ ব্যবহার করে গ্যাস মজুতের মতো সমস্যাও অনেকটাই কমবে।
এই নির্দেশিকা জারি করেছে Ministry of Petroleum and Natural Gas। মন্ত্রকের মতে, সমস্ত গৃহস্থালি Liquefied Petroleum Gas (LPG) গ্রাহকদের আধারভিত্তিক বায়োমেট্রিক যাচাই বা e-KYC সম্পন্ন করতে হবে।


কেন e-KYC বাধ্যতামূলক করা হল
সরকারের মতে, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির কারণে গ্যাসের চাহিদা ও সরবরাহে চাপ তৈরি হতে পারে। তাই কালোবাজারি ও ভুয়ো বুকিং রোধ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
যদিও এই ব্যবস্থা আগেও চালু ছিল, কিন্তু এবার তা আরও কঠোরভাবে কার্যকর করা হচ্ছে যাতে প্রকৃত গ্রাহকের কাছেই গ্যাস সিলিন্ডার পৌঁছয়।
কীভাবে করবেন LPG e-KYC
সরকারি নির্দেশিকা অনুযায়ী, কয়েকটি সহজ ধাপেই এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে—


-
সংশ্লিষ্ট তেল সংস্থার ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে লগইন করতে হবে।
-
সেখানে e-KYC অপশন নির্বাচন করতে হবে।
-
নিজের আধার নম্বর দিয়ে ফেস অথেনটিকেশন বা বায়োমেট্রিক যাচাই করতে হবে।
-
যাচাই সম্পন্ন হলে আপনার গ্যাস সংযোগের e-KYC সম্পূর্ণ হয়ে যাবে।
এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ বিনামূল্যে এবং স্মার্টফোনের মাধ্যমেই কয়েক মিনিটে করা সম্ভব।
কোন অ্যাপ ব্যবহার করা যাবে
গ্রাহকরা তেল বিপণন সংস্থার অ্যাপের মাধ্যমে এই প্রক্রিয়া করতে পারবেন। যেমন—
-
IndianOil ONE
-
HP Pay
-
Hello BPCL
সরকারের লক্ষ্য কী
কেন্দ্রের দাবি, e-KYC বাধ্যতামূলক করলে—
-
ভুয়ো বা একাধিক LPG সংযোগ বন্ধ হবে
-
কালোবাজারি কমবে
-
প্রকৃত গ্রাহকদের কাছে দ্রুত গ্যাস পৌঁছবে
সরকার মনে করছে, এই ডিজিটাল যাচাই প্রক্রিয়ার ফলে LPG সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হবে।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



