বাজেটের দিনই মধ্যবিত্তের কপালে ভাঁজ, ৫০ টাকা বেড়ে গেল LPG সিলিন্ডারের দাম

বাজেটের আগেই মূল্যবৃদ্ধির ধাক্কা। এক লাফে ৫০ টাকা বেড়েছে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম, তবে গৃহস্থালির গ্যাসের দর অপরিবর্তিত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কেন্দ্রীয় বাজেট ঘোষণার আগেই সাধারণ মানুষের উপর নামল বড় ধাক্কা। মূল্যবৃদ্ধির চাপ সামলাতে না সামলাতেই ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। মাসের শুরুতে আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়াম পণ্যের দর বৃদ্ধির প্রভাব পড়ল ঘরোয়া বাজারেও। বাজেটের দিনই দেশজুড়ে এক লাফে ৫০ টাকা বেড়েছে এলপিজি সিলিন্ডারের দাম, যা নতুন করে চিন্তায় ফেলেছে মধ্যবিত্ত ও ব্যবসায়ীদের একাংশকে।

প্রতি মাসের শুরুতে আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দামের ওঠানামার ভিত্তিতে দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলি এলপিজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের দাম নির্ধারণ করে। ফেব্রুয়ারির শুরুতেও তার ব্যতিক্রম হয়নি। আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়াম পণ্যের দাম বাড়ায় সরাসরি প্রভাব পড়েছে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামে।

আজ থেকে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বেড়েছে। ফলে আবারও প্রায় ১৯০০ টাকার গণ্ডিতে পৌঁছে গেল বাণিজ্যিক গ্যাসের দর। তবে স্বস্তির বিষয়, গৃহস্থালিতে ব্যবহৃত ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের (IOCL) তথ্য অনুযায়ী, দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৪৯ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১,৭৪০.৫০ টাকায়। কলকাতা ও মুম্বইতে দাম বেড়েছে ৪৯.৫ টাকা করে। কলকাতায় বর্তমানে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১,৮৪৪.৫০ টাকা।

পরপর দু’মাসের মূল্যবৃদ্ধি হিসাব করলে চাপ আরও স্পষ্ট। গত দুই মাসে দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে মোট ১৬০ টাকা। কলকাতায় বেড়েছে ১৬০.৫০ টাকা, মুম্বইতে ১৬০.৫ টাকা এবং চেন্নাইতে ১৬০ টাকা।

অন্যদিকে, ১৪.২ কেজির গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দাম টানা ১০ মাস ধরে অপরিবর্তিত রয়েছে। শেষবার ২০২৫ সালের এপ্রিল মাসে ৫০ টাকা দাম বাড়ানো হয়েছিল। বর্তমানে কলকাতায় গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দাম ৮৭৯ টাকাতেই স্থির রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন