ধ্বনিভোটে লোকসভার স্পিকার হিসাবে নির্বাচিত হলেন এনডিএ-র প্রার্থী ওম বিড়লাই। এই নিয়ে দ্বিতীয় বার লোকসভার স্পিকার হলেন তিনি। তাঁর বিরুদ্ধে স্পিকার পদে নির্বাচনের জন্য প্রার্থী দিয়েছিল বিরোধী জোট ‘ইন্ডিয়া’। বুধবার ছিল সেই ভোটাভুটি। ১১টা নাগাদ সেই ভোটাভুটি শুরু হয়। ভোটে সংখ্যাগরিষ্ঠতায় জিতে যান গুজরাতের সাংসদ ওমই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে জয়ের জন্য অভিনন্দন জানান। একই সঙ্গে ওমের হাসিমুখে সংসদ পরিচালনার প্রশংসাও করেন তিনি।
আরও পড়ুনঃ রাজ্যে শপথ-নাট্য জারি, বোসের চিঠি পেয়েই বিমানের দরবারে সায়ন্তিকারা
শাসকদলের মনোনীত প্রার্থী ওম বিড়লার বিপরীতে বিরোধীদের তরফে রয়েছেন কে সুরেশ। ঠিক সকাল ১১টা থেকে সংসদে এই স্পিকার নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। ওম বিড়লাকে স্পিকার নির্বাচিত করার প্রস্তাব পেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রস্তাব সমর্থন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কে সুরেশকে নির্বাচিত করার পক্ষেও প্রস্তাব দেন একে একে বিরোধী সাংসদরা। তবে ভোটাভুটির আগেই শাসকদলের প্রার্থীকে স্পিকার হিসেবে ঘোষণা করেন প্রোটেম স্পিকার ভ্রাতৃহরি মহতাব। এই নিয়ে প্রতিবাদে সরব হন বিরোধীরা।



তবে বিরোধীরা স্পিকার নির্বাচনে লড়াই করলেও ভোটাভুটি চায়নি। প্রোটেম স্পিকার তাই ধ্বনী ভোটে ওম বিড়লাকে স্পিকার পদে বেছে নেন। যদিও এনডিএ প্রার্থী বিড়লার জয় নিয়ে কোনও সংশয় ছিল না। এনডিএ-র মোট সদস্য সংখ্যা ২৯৩জন। বুধবার সকালে অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেস ঘোষণা করে তাদের চারজন সাংসদ এনডিএ প্রার্থী ওম বিড়লাকে সমর্থন করবে। ফলে ভোটাভুটি হলে বিড়লা ২৯৭টি ভোট পেতেন।
Lok Sabha Speaker Election 2024, জয়ী NDA-র ওম বিড়লা, ধ্বনিভোটে পরাজিত INDIA-র সুরেশ



অন্যদিকে, ইন্ডিয়া জোটের হাতে থাকা ২৩৬-এর থেকে বেশি ভোট পাওয়ার সম্ভাবনা ছিল কে সুরেশেরও। একাধিক ছোট দল ও নির্দলেরা সুরেশকে সমর্থনের কথা জানিয়েছিল। কিন্তু সমাজবাদী পার্টি-সহ ইন্ডিয়া জোটের একাধিক শরিক ভোটাভুটি চায়নি।
ভোটাভুটির আগে কে সুরেশ বলেছিলেন, ‘বিরোধীরা এককাট্টা রয়েছে। আমিও আত্মবিশ্বাসী। নম্বরটা বড় কথা নয়। গণতন্ত্রে বুলডোজার চালানোর যে নীতি নেওয়া হয়েছে আমাদের প্রতিবাদ তার বিরুদ্ধে। আমরা ভোটাভুটির দিকেই যেতে আগ্রহী।’ কে সুরেশ আরও বলেন, ‘বিরোধী জোটের শরিকদের মধ্যে কোনও মতানৈক্য নেই। গতকালের বৈঠকে সমস্ত দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে।’







