অঞ্জন বল, নজরবন্দিঃ রাজ্যের এই এলাকায় ফের ৭ দিন বাড়ছে লকডাউন। ফের রেকর্ড সংক্রমণ দক্ষিন দিনাজপুরে। আবার ১০০ গন্ডি পার করল জেলা। গতকাল ১১৮ এর পর এবারে দক্ষিণ দিনাজপুর জেলায় নতুন করে সংক্রমিত হলেন ১৪২ জন। গতকাল রাতে প্রথমে ৫৯ জনের রিপোর্ট এসেছিল মালদা মেডিক্যাল কলেজের পরীক্ষাগার থেকে। পরে সেই সংখ্যাটা ১০০ পেড়িয়ে যায়। এর মধ্যে চার জন ট্রুনাট পজিটিভ। এদিনের আক্রান্তদের অধিকাংশেরই কিন্ত ভ্রমনের ইতিহাস ও উপসর্গ নেই বলে জানা গেছে।
আরও পড়ুনঃ চরম দুঃসংবাদ রাজ্যবাসীর জন্য, করোনায় প্রয়াত বিখ্যাত চিকিৎসক অভিজিৎ বসু


এদিনের ১৪২ জন নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৮৮ জন। জেলার চার জন বাসিন্দার মৃত্যু আগেই হয়েছে। জেলায় মোট আক্রান্তদের মধ্যে ৩১২ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। নতুন আক্রান্তদের সেফ হাউজে আনবার বা বাড়িতে রেখে চিকিৎসার প্রক্রিয়া শুরু হচ্ছে। জেলায় এই মুহুর্তে চিকিৎসাধীন রয়েছেন মোট ৪৭২ জন। যা গতকালের থেকে ১৪১ জন বেশি।
রাজ্যের এই এলাকায় ফের ৭ দিন বাড়ছে লকডাউন। জেলার এই সংকটজনক পরিস্থিতিতে ফের একবার লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। প্রত্যেক দিন লাফিয়ে লাফিয়ে দক্ষিন দিনাজপুর জেলায় বেড়ে চলা করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে ফের জেলার কনোটেনমেন্ট জোন গুলিতে ৭ দিনের জন্য লকডাউন বজায় রাখল জেলা প্রশাসন। উল্লেখ্য, গত সপ্তাহের ৯ তারিখ বিকেল ৫ টা থেকে সাত দিনের জন্য লকডাউন শুরু হয়েছিল। পরে তা বেড়ে আজ ১৯ তারিখ পর্যন্ত ছিল। কিন্তু তাতেও আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়তে থাকায় আজ ফের লকডাউন আরও ৭ দিন বাড়িয়ে দিল জেলা প্রশাসন।
অন্যদিকে, সোমবার থেকে ৭ দিনের লকডাউন হচ্ছে কালিয়াগঞ্জ শহর। করোনা ভাইরাসের গোষ্ঠী সংক্রমণ আটকাতে কালিয়াগঞ্জ পুরসভার আবেদন মেনে এই ৭ দিনের লকডাউন জারি করেছেন জেলা শাসক। রবিরার রাতে লকডাউনের আদেশনামা কালিয়াগঞ্জ পুরসভায় এসেছে। কালিয়াগঞ্জের পুর প্রশাসক কার্তিক পাল জানিয়েছেন সোমবার সকাল ৬ টা থেকে ৭ দিনের লকডাউন কার্যকরি হবে। আপাতত ৭ দিন চলবে এই লকডাউন।


উল্লেখ্য, সংক্রমণ বাড়তে থাকলে এই লকডাউন বৃদ্ধি হতে পারে বলে জানানো হয়েছে। সূত্রের খবর কালিয়াগঞ্জ শহরে বাজার খোলা থাকবে বেলা ১২ টা পর্যন্ত। ঔষধের দোকান সহ জরুরি পরিসেবার আওতায় থাকা দোকানপাট খোলা থাকবে সারাদিন।








