চরম দুঃসংবাদ রাজ্যবাসীর জন্য, করোনায় প্রয়াত বিখ্যাত চিকিৎসক অভিজিৎ বসু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চরম দুঃসংবাদ রাজ্যবাসীর জন্য, করোনায় প্রয়াত হলেন বিখ্যাত চিকিৎসক অভিজিৎ বসু। চিকিৎসা বিজ্ঞানে অসাধারণ প্রতিভাধর এই প্রবীণ চিকিৎসক আর জি কর হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের অধ্যাপক ছিলেন। মারন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত দু’সপ্তাহ ধরে তিনি ভর্তি ছিলেন পিয়ারলেস হাসপাতালে। অবশেষে চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যার্থ করে চলে গেলেন রাজ্যের আধুনিক ক্যানসার চিকিৎসার দিকপাল অভিজিৎ বসু।

আরও পড়ুনঃ রাজ্যে আজ রেকর্ড মৃত্যু, সাথে আক্রান্ত ২২৭৮ জন! #Exclusive

 চিকিৎসার বাইরেও অন্যান্য নানা বিষয়ে অগাধ পাণ্ডিত্য ছিল ডাক্তার অভিজিৎ বসুর। সূত্রের খবর তিনি নাটক, অভিনয়, নির্দেশনা সহ একাধিক বিষয়ের সাথে দক্ষতার সাথে জড়িয়ে ছিলেন। ১৯৬৭ সালে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন তিনি বলে জানা গিয়েছে। রাজ্যের ক্যানসার চিকিৎসার তিনি ছিলেন পথিকৃত। চরম দুঃসংবাদ রাজ্যবাসীর জন্য, ডাক্তার অভিজিৎ বসুকে বাঁচানোর আপ্রান চেষ্টা করেন চিকিৎসকরা। ভেন্টিলেশন সাপোর্ট দিয়েও শেষ রক্ষা করা গেলনা, ৭০ বছর বয়সে প্রয়াত হলেন এই দিকপাল।

টাটকা খবরঃ ১১ লক্ষ ছাড়াল সংক্রমণ, লকডাউনের ইঙ্গিত দিয়ে মুখ্যমন্ত্রীদের ফোন প্রধানমন্ত্রীর।

আজ বুলেটিনে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর জানিয়েছে রাজ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৭৮ জন! নতুন ২ হাজার ২৭৮ জন আক্রান্ত কে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৪৮৭ জন।পাশাপাশি মৃত্যুমিছিলও অব্যাহত রয়েছে রাজ্যে। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে সার্বিক ভাবে গত ২৪ ঘন্টায় মৃত্যু বেড়েছে আরও ৩৬ টি। যা রেকর্ড এবং এখন পর্যন্ত রাজ্যে সর্বোচ্চ। ৩৬ জন কে নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১১২।পাশাপাশি গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ১৩৪৪ জন। এদিনের ১৩৪৪ জন কে নিয়ে রাজ্যে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ২৪ হাজার ৮৮৩ জন। এদিন ১৩৪৪ জন সুস্থ হয়ে রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫৮.৫৬ শতাংশ করোনা আক্রান্ত। যা ক্রমাগত কমে নেমে এসেছে প্রায় ৮ শতাংশ । গত ৭ তারিখে রাজ্যে সুস্থতার হার ছিল ৬৬.২৪ শতাংশ।

এই মুহুর্তে রাজ্যে চিকিৎসাধীন রয়েছেন ১৬ হাজার ৪৯২ জন।অর্থাৎ গতকালের থেকে চিকিৎসাধীন আক্রান্ত বেড়েছে ৮৯৮ জন! পাশাপাশি রাজ্য সরকারের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে ১৩ হাজার ৪৭১। এখন পর্যন্ত রাজ্যে সর্বমোট টেস্টের সংখ্যা ৭ লক্ষ ৩ হাজার ২৮৪। প্রতি ১০ লক্ষ মানুষ পিছু রাজ্যে পরীক্ষা হয়েছে ৭ হাজার ৮১৪ জনের। কার্যত করোনার তাণ্ডব রাজ্য জুড়ে!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর