Lockdown News: ফের লকডাউনের সম্ভাবনা! মাস্ক নিয়ে কড়াকড়ি, কোভিড নিয়ে কী বলছেন স্বাস্থ্যমন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ উৎসবের মরসুমে ফের বাড়বাড়ন্ত করোনা, ফের লকডাউনের সম্ভাবনা! কোভিডের ঢেউ সামলাতে ‘জিরো কোভিড নীতি’ নিয়েছিল চিন। জারি করা হয় লকডাউনও। কিন্তু, বিক্ষোভের ফলে সেই অবস্থান থেকে পিছিয়ে আসতে বাধ্য হয়েছিল জিনপিং প্রশাসন। চিনে রীতিমতো কোভিডের ঢেউ এসেছে। প্রতিবেশী এই দেশের অবস্থা দেখে প্রশ্ন উঠছে, ভারতেও কি লকডাউনের সেই ভয়াবহ-বেদনাদায়ক দিন ফেরার কোনও সম্ভাবনা রয়েছে?

আরও পড়ুনঃ উৎসবের মাঝে ফের করোনার বাড়বাড়ন্ত, বৈঠকে একাধিক কড়া পদক্ষেপের পথে মুখ্যমন্ত্রী

যাতে আগের পরিস্থিতি আবারও না ফেরে তাই কোভিড নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে সরকার। দেশ জুড়ে টিকাকরণে জোর দেওয়া হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, চিনের করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে। দেশের পরিস্থিতির দিকেও নজর রাখছে সরকার। রাজ্যগুলিতে ইতিমধ্যে বেশ কিছু সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় স্তরে নজরদারি আরও বাড়াতে হবে বলে জানিয়েছেন তিনি।

ফের লকডাউনের সম্ভাবনা! মাস্ক নিয়ে কড়াকড়ি, কোভিড নিয়ে কী বলছেন স্বাস্থ্যমন্ত্রী

এবার এই প্রসঙ্গে উল্লেখযোগ্য মন্তব্য করলেন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের চিকিৎসক অনীল গোয়েল। তাঁর বক্তব্য, ‘দেশের ৯৫ শতাংশ মানুষের টিকাকরণ সম্পন্ন হয়েছে। ফলে নতুন করে আর লকডাউনের পরিস্থিতি তৈরি হবে না। চিনাদের থেকে ভারতের বাসিন্দাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। তবে ভারতকে করোনা রুখতে তিনটি প্রাথমিক বিষয় মেনে চলচে হবে- টেস্টিং (পরীক্ষা করা), ট্রিটিং (চিকিৎসা করা) এবং ট্রেসিং (চিহ্নিতকরণ)।’ স্থানীয় স্তরে নজরদারি আরও বাড়াতে হবে বলে জানিয়েছেন তিনি।

ফের লকডাউনের সম্ভাবনা! মাস্ক নিয়ে কড়াকড়ি, কোভিড নিয়ে কী বলছেন স্বাস্থ্যমন্ত্রী
ফের লকডাউনের সম্ভাবনা! মাস্ক নিয়ে কড়াকড়ি, কোভিড নিয়ে কী বলছেন স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোভিড পরিস্থিতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করতে চলেছেন। বুধবারই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে একটি বৈঠকের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। তিনি মাস্ক পরা নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করেন। এদিনের বৈঠকে উপস্থিত প্রত্যেকেই মাস্ক পরে ছিলেন।

পাশাপাশি উৎসবের মরসুমে দূরত্ববিধি মেনে চলা, মাস্ক এবং নিয়মিত স্যানিটাইজ়ার ব্যবহারের পরামর্শও দিয়েছে কেন্দ্র। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মহামারি এখনও শেষ হয়নি। কোভিড আমাদের শত্রু। সে প্রতিনিয়ত রূপ বদলাচ্ছে। তার বিরুদ্ধে আমাদের লড়াই জারি রাখতে হবে।’ বিদেশ থেকে আসা যাত্রীদের উপরেও বাড়তি নজর রাখা হচ্ছে বলে বৃহস্পতিবার সংসদে জানান স্বাস্থ্যমন্ত্রী। ইতিমধ্যে বিমানবন্দরগুলিতে শুরু হয়ে গিয়েছে করোনা পরীক্ষা।

ফের লকডাউনের সম্ভাবনা! মাস্ক নিয়ে কড়াকড়ি, কোভিড নিয়ে কী বলছেন স্বাস্থ্যমন্ত্রী

ফের লকডাউনের সম্ভাবনা! মাস্ক নিয়ে কড়াকড়ি, কোভিড নিয়ে কী বলছেন স্বাস্থ্যমন্ত্রী

দেশে যদিও করোনা পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণেই রয়েছে। কিন্তু করোনার নতুন ভ্যারিয়েন্ট বিএফ-৭ চীনকে কার্যত শ্মশানে পরিনত করেছে। নেই সতকারের লোক। এদিকে ভারতেও প্রবেশ করেছে নতুন ভ্যারিয়েন্ট, প্রতিবেশী রাজ্য ওড়িষ্যায় মিলেছে এমন করোনা রোগী। আবার ৫ই নভেম্বর শেষ কোভিড আক্রান্তের মৃত্যুর পর ফের চলতই সপ্তাহের মঙ্গলবার মারা গিয়েছে আরও এক কোভিড আক্রান্ত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত