সপ্তাহে দুদিন চলবে লোকাল ট্রেন, সিদ্ধান্ত পূর্ব রেলের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাড়ছে সব্জির দাম, সেদিকে নজর রেখেই, সপ্তাহে দুদিন চলবে লোকাল ট্রেন, জানিয়েছে পূর্বরেল। প্রত্যেক দিন স্টাফ স্পেশ্যাল ট্রেন চললেও তাতে নিত্যযাত্রীরা উঠে পড়ছেন। অনেক সময় বাঁদুরঝোলা ভিড় হচ্ছে। ভিড়ে সামাল দিতেও হিমশিম খেতে হচ্ছে রেল পুলিশকে।

আরও পড়ুনঃ ফের শহর কলকাতায় ভুয়ো পুলিশ, ধৃত যুবক

এদিকে স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে এখনই ট্রেন চালানোর সিদ্ধান্ত এখনো নেয়নি রাজ্য সরকার। তবে বেশ কয়েকদিন সবজির মূল্যবৃদ্ধি চিন্তা বাড়িয়েছে প্রশাসনের। সবজির দাম কার্যত আকাশছোঁয়া হচ্ছে। লকডাউনের বাজারে মূল্যবৃদ্ধিতে জনজীবন তেতেপুড়ে যাচ্ছে। বাজারে ঢুকলে কাল ঘাম ছুটছে সাধারণ মানুষের।

সপ্তাহে দুদিন চলবে লোকাল ট্রেন, বাজার মূল্যবৃদ্ধির কারণে সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল 

সপ্তাহে দুদিন চলবে লোকাল ট্রেন, বাজার মূল্যবৃদ্ধির কারণে সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল 
সপ্তাহে দুদিন চলবে লোকাল ট্রেন, বাজার মূল্যবৃদ্ধির কারণে সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল

পটল, ঢ্যাঁড়স, বেগুন, বরবটি, উচ্ছে কোনওটা কেজি প্রতি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি করা হচ্ছে। কোনোটাতে আবার কেজিতে সেঞ্চুরিও করে ফেলছে। তার উপর কোনও কোনও বিক্রেতা আবার অতিরিক্ত মুনাফা করতে গিয়ে আরও বাড়াচ্ছে দাম। এদিকে লোকাল ট্রেন বন্ধ। পাশাপাশি জ্বালানির দাম আকাশছোঁয়া।

কলকাতায় দুই ২৪ পরগনা বা নদিয়া, মুর্শিদাবাদ থেকে প্রচুর সব্জি আসে। হলদিবাড়ি থেকেও আসে সব্জি। কিন্তু ট্রেন বন্ধ থাকায় সব্জি যোগান কম হচ্ছে। জেলার মাণ্ডি থেকে গাড়ি করে সব্জি আনা হচ্ছে। তাই বাড়ছে সব্জির দাম, এই পরিস্থিতে সাধারণ মানুষের এবং ব্যবসায়ীদের কথা মাথায় রেখে পূর্বরেল সিদ্ধান্ত নিয়েছে, দিনে দুটি করে ট্রেন চালানো হবে। শিয়ালদা মেইন লাইনে দিনে দুটি করে চলবে এই ট্রেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর