নজরবন্দি ব্যুরোঃ ফের শহর কলকাতায় ভুয়ো পুলিশ, ধৃত কালিপদ বর নামের এক যুবক। জানা গিয়েছে, এই যুবক নিজেকে পুলিশ অফিসার হিসেবে পরিচয় দিয়ে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। তাঁর পরিবর্তে হাতিয়ে নেন বাইক ও টাকা। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে যাদবপুর থানার পুলিশ।
আরও পড়ুনঃ দেশ ছেড়ে পালাতে পারবে না কেউ, বিমানবন্দর বন্ধ করে কড়া নির্দেশ তালিবানের
পুলিশ সূত্রে খবর, কালীপদ বর নিজেকে বিনয় চক্রবর্তী নামে পরিচয় দিতেন। বিজয়গড়ের এক যুবককে পুলিশে চাকরির ব্যবস্থা করে দেবেন বলে বাইক এবং ৫ হাজার টাকা হাতিয়ে নেন। ২ সপ্তাহ কেটে গেলেও চাকরি দেননি বলে অভিযোগ। নরেন্দ্রপুর এলাকার বাজবরণতলা থেকে গ্রেপ্তার করা হয়েছে ভুয়ো পুলিশ অফিসার কালীপদ বরকে।
ফের শহর কলকাতায় ভুয়ো পুলিশ, অভিযুক্ত এক যুবক।
ভুয়ো পুলিশ অফিসার সেজে তোলাবাজি করত কিনা কালীপদ বর সেবিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃত ঐ যুবকের বাড়িতেও তল্লাশি করবে পুলিশ। ফের শহর কলকাতায় ভুয়ো পুলিশ, পাশাপাশি গত কয়েক মাস ধরেই রাজ্যে ভুয়ো প্রতারকদের সংখ্যা বেড়েই চলেছে। একের পর এক এই ঘটনা সামনে এসেছে।
ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে ধৃত দেবাঞ্জন দেব থেকে শুরু করে প্রতারক অমিতাভ বোস প্রত্যেকেই মানুষকে ঠকিয়ে টাকা নিয়েছেন। পুরসভার নাম নিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছেন এই দেবাঞ্জন দেব সহ আরও বেশ কয়েকজন। এবার চাকরি পাইয়ে দেওয়ার নামে মানুষের সঙ্গে প্রতরণা করছে বিভিন্ন ভুয়ো ব্যক্তি।



