নজরবন্দি ব্যুরোঃ গরমে দেশের বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রে ফুরিয়ে আসছে কয়লার সঞ্চয়। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলি যাতে পুরোপুরি অচল না হয়ে পড়ে, সেজন্য কয়েকটি ট্রেন বাতিল (Train Cancel) করল ভারতীয় রেল। ভারতে মোট যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হয়, তার ৭০ শতাংশ আসে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি (Train Cancel) থেকে।


গরমে দেশ জুড়ে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পেয়েছে। বহু জায়গায় প্রতিদিন কয়েক ঘণ্টা পাওয়ার কাট (Train Cancel) করা হচ্ছে। কয়লার অভাবে কয়েকটি কারখানায় কমানো হয়েছে উৎপাদন (Train Cancel)। ফলে অতিমহামারীর পরে অর্থনীতির পুনরুজ্জীবন থমকে যাচ্ছে।

ইন্ডিয়ান রেলওয়ের এক্সিকিউটিভ ডায়রেক্টর গৌরব কৃষ্ণ বনসল বলেন, আপাতত কয়েকটি প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। শীঘ্রই সেগুলি চালু করা হবে। আমরা এখন চাইছি দ্রুত বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পৌঁছে দিতে।
গরমে বিদ্যুৎ ঘাটতি কমাতে বাতিল হচ্ছে কয়েকটি লোকাল ট্রেন

অতীতে যথেষ্ট সংখ্যক বগির অভাবে তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পৌঁছে দিতে পারেনি ভারতীয় রেল। তাছাড়া প্যাসেঞ্জার ট্রেনের জন্য অনেক সময় মালগাড়ি লাইন ফাঁকা পায় না। সেজন্য যথাস্থানে পণ্য পৌঁছে দিতে দেরি হয়। এবার কয়েকটি প্যাসেঞ্জার ট্রেন বাতিল হওয়ায় সেই সমস্যা কম হবে বলে আশা করা হচ্ছে।










