সামনের মাসেই কি চলবে লোকাল ট্রেন? কি জানাল পূর্ব রেল?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সামনের মাসেই কি চলবে লোকাল ট্রেন? করোনার দ্বিতীয় ঢেউয়ের শুরুতেই বন্ধ হয়ে গিয়েছিল লোকাল ট্রেন। তারপর থেকে আজ পর্যন্ত রাজ্যে আমজনতার জন্য লোকাল ট্রেনের চাকা ঘোরে নি। কিছু স্পেশাল ট্রেন যদিও চলছে হাওড়া এবং শিয়ালদা ডিভিশনের কিন্তু তাতে জনসাধারণের ওঠার অনুমতি নেই।

আরও পড়ুনঃ গরু ও কয়লা পাচার কাণ্ডের পাণ্ডা বিনয়ের আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট

বিশেষ কাজের সঙ্গে যুক্ত মানুষরাই যাতায়াত করতে পারছেন এই লোকাল ট্রেনে। লোকাল ট্রেন চালানো নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে বিক্ষোভ দেখানো হয়েছে। কিন্তু রাজ্য সরকার কোনভাবেই লোকাল ট্রেন চালানোর অনুমতি দেয়নি রেল কে।

সামনের মাসেই কি চলবে লোকাল ট্রেন? কি জানাল পূর্ব রেল?
সামনের মাসেই কি চলবে লোকাল ট্রেন? কি জানাল পূর্ব রেল?

রাজ্যে এখন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আর তাই রেল কর্তৃপক্ষ আশা করছেন সামনের মাস থেকে লোকাল ট্রেন চলতে পারে। লোকাল ট্রেন চালানোর জন্য সমস্ত প্রস্তুতি তারা সেরে রেখেছেন।

সামনের মাসেই কি চলবে লোকাল ট্রেন?
সামনের মাসেই কি চলবে লোকাল ট্রেন?

এখন শুধু সরকারের সবুজ সংকেতের অপেক্ষায়। এই বিষয় নিয়ে শিয়ালদহের ডিআরএম এসপি সিং বলেন, ‘রেল সব প্রস্তুতি নিয়ে রেখেছে আগেই।

সামনের মাসেই কি চলবে লোকাল ট্রেন? কি জানাল পূর্ব রেল?

সব রেক সক্রিয় রাখা হয়েছে দ্বিতীয় ঢেউয়ের শুরুর সময় থেকেই। পাশাপাশি রেলকর্মীরা প্রায় সবাই এখন করোনামুক্ত। ফলে কর্মীর অভাব হবে না। এবার রাজ্যের নির্দেশ পেলেই চলবে সবার জন্য লোকাল ট্রেন।’

সামনের মাসেই কি চলবে লোকাল ট্রেন? কি জানাল পূর্ব রেল?
সামনের মাসেই কি চলবে লোকাল ট্রেন? কি জানাল পূর্ব রেল?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত