খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান। চালু হচ্ছে লোকাল ট্রেন, মেট্রো।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান। চলবে লোকাল ট্রেন, মেট্রো। আগামী ১ সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে শুরু হতে পারে লোকাল ট্রেন, ট্রেন ও মেট্রো পরিষেবা। কয়েকদিনের মধ্যেই Unlock 4 – এর গাইডলাইন জারি করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেখানেই লোকাল ও মেট্রো পরিষেবা শুরুর অনুমতি দেওয়া হতে পারে বলে খবর। তবে এখনই স্কুল খোলার কোনও সম্ভাবনা নেই। মেট্রো না চলায় যাত্রীদের পুরো ভারটাই সামলাতে হচ্ছে বাসকে। এর ফলে বাসে ব্যাপক ভিড় হচ্ছে। ফলে শারীরিক দূরত্ববিধি কোনো ভাবেই পালন করা যাচ্ছে না।

আরও পড়ুনঃ বাড়ির কাছে বদলি কবে? শিক্ষকদের ভার্চুয়াল মিটে বিপুল সাড়া।

এই পরিস্থিতিতে মুম্বইয়ে যে ভাবে লোকাল ট্রেন চলছে, ওরকম ভাবে দিল্লি-সহ সব বড়ো শহরে মেট্রো চললে বাসের ভিড় অনেকটাই কমবে বলে মনে করছে কেন্দ্র। তবে লোকাল ট্রেন বা মেট্রো চলাচলে অনুমতি দেওয়া হলেও চতুর্থ দফার আনলক নির্দেশিকাতেও স্কুল, কলেজ খোলার অনুমতি দেবে না কেন্দ্র। একই ভাবে অনুমতি দেওয়া হবে না সিনেমা হল খোলার ক্ষেত্রেও। তবে মেট্রো চালানোর ক্ষেত্রে দায়িত্ব থাকছে রাজ্য সরকারের উপর। রাজ্য সরকার সেই রাজ্যের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে মেট্রো চালানোর অনুমতি দেবে।

খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান। চালু হচ্ছে লোকাল ট্রেন, মেট্রো। এই পরিস্থিতিতে সেপ্টেম্বর মাসে লোকাল ট্রেন চালানোর ক্ষেত্রে মৌখিক সম্মতি দিয়েছে রাজ্য সরকার। আর রাজ্য সরকারের অনুমতি পাওয়ার পরেই জোর কদমে শুরু হয়েছে প্রস্তুতি। আগামীকাল সকাল সাড়ে দশটার সময় রেল আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসছেন শিয়ালদহের ডিআরএম। সূত্রের খবর শুরুতে পঁচিশ শতাংশ লোকাল ট্রেন চালানো হবে। শিয়ালদহ ডিভিশনে বিভিন্ন শাখায় ৭৬৮ হাওড়ায় ২১২ টি লোকাল ট্রেন চলে। গত কয়েকমাস যাত্রীবাহি ট্রেন না চলায় রেলের প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্র জানিয়েছে যাত্রীদের সুরক্ষা নিশ্চিদ্র করতে তৎপর রেল। স্টেশনে ঢোকা এবং বেরনোর পথ সংকীর্ন করে দেওয়া হবে। পাশাপাশি প্রত্যেক যাত্রীকে থার্মাল স্ক্যানার পেরিয়ে তবেই স্টেশনে ঢুকতে হবে। নিয়মিত স্টেশন স্যানিটাইজ ছাড়াও ট্রেন চলাচলের নিয়ম বেঁধে দেওয়া হতে পারে। প্রত্যেক স্টেশনে অলটারনেট করে গ্যালপিং ট্রেন চলতে পারে। থাকবে আরপিএফের নিশ্চিদ্র সুরক্ষা বলয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর