রেলের কাজের জন্য ট্রেন বাতিলের ঘটনা সাম্প্রতিককালে বিভিন্ন ডিভিশনেই দেখা গিয়েছে। এবার সেই রেলের কাজের জন্য দক্ষিণ পূর্ব রেলে বাতিল হতে চলেছে একগুচ্ছ লোকাল ও দূরপাল্লার ট্রেন। একইসঙ্গে বেশকিছু ট্রেনের সময়সূচি বদল হতে চলেছে। কিছু ট্রেন ঘুরপথেও চলবে। আরও কিছু ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হচ্ছে।
আরও পড়ুনঃ NEET বন্ধের দাবিতে মোদিকে চিঠি মমতার, রাজ্যের হাতে আবার পরীক্ষা ফেরানোর আর্জি!

খড়গপুুর শাখায় রেলের কাজের জন্য বাতিল থাকছে বহু দূরপাল্লার ট্রেন, ঘুরপথেও চলবে বেশ কিছু ট্রেন। অন্যদিকে বাতিল খাতায় থাকছে গুচ্ছ গুচ্ছ লোকাল ট্রেনও। ইতিমধ্যেই রেলের তরফে এ বিষয়ে একটি বিবৃতিও জারি করা হয়েছে। তাতেই জানানো হয়েছে প্রি-নন ইন্টারলকিং, ও নন-ইন্টারলকিংয়ের কাজ চলবে খড়গপুর শাখার আন্দুল স্টেশনে।
২৯ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত সেই কাজ হাওয়ার কথা রয়েছে। সে কারণেই এই ট্রেন বাতিল। ৫ ও ৬ জুলাই সব থেকে বেশি সংখ্যক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ফলে ওই সময় যাত্রীদের দুর্ভোগের আশঙ্কাও থাকছে। এবার এক নজরে দেখে নিন কোন কোন ট্রেন বাতিল।

১২৮৫৭/ ১২৮৫৮ হাওড়া-দিঘা-হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস
১২০২১/ ১২০২২ হাওড়া-বারবিল-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস
১২৮৮৩/ ১২৮৮৪ সাঁতরাগাছি-পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস
১২৮৭১/ ২২৮৬২ হাওড়া-তিতলাগড়/কান্তবাঞ্জি-হাওড়া ইস্পাত এক্সপ্রেস
১৮০০৬ জগদলপুর-হাওড়া সমলেশ্বরী এক্সপ্রেস
ফের বাতিল হতে চলেছে একগুচ্ছ লোকাল ও দূরপাল্লার ট্রেন, কবে থেকে?

১৮০০৫ হাওড়া-জগদলপুর সমলেশ্বরী এক্সপ্রেস
১৮০১১/ ১৮০১৩ হাওড়া-চক্রধরপুর/বোকারো স্টিল সিটি এক্সপ্রেস
১৮০১২/ ১৮০১৪ চক্রধরপুর/বোকারো স্টিল সিটি-হাওড়া এক্সপ্রেস
২২৮০৪ সম্বলপুর-শালিমার এক্সপ্রেস
২২৮০৩ শালিমার-সম্বলপুর এক্সপ্রেস
এছারাও এই কদিন প্রায় ২০০ এর উপরে লোকাল ট্রেন বাতিল থাকবে বলে জানা গিয়েছে।



