Sergio Lobera: লোবেরার আশা শেষ লাল-হলুদের, তাহলে কে হবেন নতুন কোচ?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সের্জিও লোবেরাকে ছেড়ে দিয়েছে চিনের লিগ ওয়ান ক্লাব সিচুয়ান জিউনিউ এফসি। চাইনিজ লিগ ওয়ান শুরু হয়ে গিয়াছে শনিবার থেকে। তার আগেই সিচুয়ানের তরফে জানানো হয়েছে, সের্জিও লোবেরা আর তাদের হেড কোচ নন।

আরও পড়ুনঃ ৫০ শে সচিন, জন্মদিনে ফিরে দেখা তাঁর অনন্য রেকর্ড

16 12
লোবেরার আশা শেষ লাল-হলুদের, তাহলে কে হবেন নতুন কোচ?

কিন্তু তবুও লাল- হলুদের কোচ হচ্ছেন না তিনি। সূত্রের খবর, তাঁকে নিয়ে হাল ছেড়ে দিয়েছে ইমামি। পছন্দের তালিকায় থাকা বাকি কোচেদের নিয়ে আপাতত পরিকল্পনা করছে তারা। ইস্টবেঙ্গলের কোচের দৌড়ে এগিয়ে রয়েছেন বেঙ্গালুরু এফসির প্রাক্তন কোচ কার্লস কুয়াদ্রাত।

17 14

তাঁকে না পাওয়া গেলে আন্তোনিয়ো লোপেস হাবাসকে কোচ করা হতে পারে। লোবেরর সই করার সম্ভাবনা ওড়িশা এফসি-তে। ইস্টবেঙ্গলের পাশাপাশি ওড়িশার সঙ্গেও কথাবার্তা চালাচ্ছিলেন লোবেরা। সেই ক্লাবের হয়েই চূড়ান্ত সম্মতি দিয়েছেন বলে জানা গিয়েছে।

লোবেরার আশা শেষ লাল-হলুদের, তাহলে কে হবেন নতুন কোচ?

18 12

ইস্টবেঙ্গলের লগ্নিকারী সংস্থার কর্তারাও ক্লাব তাঁবুতে বসে মার্চ মাসের শেষে জানিয়ে দিয়েছিলেন দিন পনেরো-কুড়ির মধ্যেই নতুন কোচের নাম ঘোষণা করে দেবেন তাঁরা। নববর্ষের শুরুতেই নাম ঘোষণা হয়ে যেতে পারে। কিন্তু শেষ পর্যন্ত লোবেরা আসছেন না বলেই খবর। তাই কোচ নিয়ে আরও কিছুদিন অপেক্ষা করা ছাড়া উপাই নেই ইস্টবেঙ্গল সমর্থকদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন