নজরবন্দি ব্যুরো: জানেন কি? মেসি ফোর্বস ম্যাগাজিনের হিসেব অনুযায়ী বিশ্বের প্রথম পঞ্চাশ জন দাতার মধ্যে একজন! না জানলে জেনে নিন। ইউনেস্কোর চারিটেবল ট্রাস্টের ৪৮ শতাংশ চলে মেসির দানে।
আরও পড়ুন: এখন সবাই সহকর্মী, বন্ধু নয়! কেন এই কথা বললেন অশ্বিন


১৭৯টি দেশে মেসির টাকায় চলে ৯ হাজার ৮৪৭টি স্কুল। মেসি এক কোটি ষাট লাখ ছেলে-মেয়ের স্কুলের খরচ বহন করেন। দেড় কোটি পথশিশুর দায়িত্ব তিনি নিয়েছেন। ভারতের বারসার যুব উন্নয়ন প্রকল্পে তিনি নিয়মিত দান করে থাকেন।এদিকে মেসিকে নিয়ে একটি তথ্যসমৃদ্ধ লাইব্রেরিরও পথ চলা শুরু হচ্ছে।

এই লাইব্রেরি সূত্রে জানা গেছে, মেসি ভারতীয় মুদ্রায় তিনশ’ কোটি টাকা আয় করেন বছরে। তার মোট সম্পদের পরিমাণ ভারতীয় মুদ্রায় তিন হাজার তিনশ’ কোটি টাকা। মেসির বাড়িটির মূল্য আটান্ন কোটি টাকা। গ্যারেজে দশটি গাড়ি ছাড়াও মেসির আছে একটি ষোলো সিটারের প্লেন।



এই বিমানে আছে দুটি জায়ান্ট শোবার ঘর, একটি কিচেন ও দুটি টয়লেট। উল্লেখ্য,২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপ থেকে পাওয়া তাঁর ম্যাচ ফি’র বেশির ভাগটা তিনি দান করেছিলেন আর্জেন্টিনার বিভিন্ন হাসপাতালে।
এ এক অন্য মেসি, জানেন কি LM10 বিশ্বের প্রথম পঞ্চাশ জন দাতার মধ্যে একজন!

এতটাই শিশুপ্রিয় মেসি যে ইসরায়েলের শিশু হত্যাকারীদের পাশে এসেও দাঁড়িয়েছেন। এই হলেন লিও মেসি। মাঠের বাইরেও তিনি অনন্য।








