নজরবন্দি ব্যুরো: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে গেছে ভারত। টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যানদের পারফরম্যান্স এবং প্রথম একাদশ পাছা নিয়ে টেস্টের পর সমালোচনা শুরু হয়েছিল। কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মাকে ধুয়ে দিয়েছিলেন সুনীল গাভাস্কার, সচিন তেন্দুলকার, স্টিভ ওয়াহ, ম্যাথু হেডেন, সৌরভ গাঙ্গুলি, রবি শাস্ত্রীর মতো একাধিক প্রাক্তন কিংবদন্তি খেলোয়াড়।
আরও পড়ুন: বিরাট-রোহিতরা মাঠে চাপ তৈরি করে, বিস্ফোরক আম্পায়ার নিতিন মেনন


টেস্ট চ্যাম্পিয়নশিপ দলের না-থাকা নিয়ে খুব বেশি কথা বলেননি অশ্বিন। কিন্তু এবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাত্কার দিতে গিয়ে বলেছেন, ‘আসলে এই যুগে সবাই সহকর্মী। একটা সময় ছিল, যখন সতীর্থরা বন্ধু ছিল। এভাবেই ক্রিকেট খেলা হত। এখন সবাই সহকর্মী।

একটি বড় পার্থক্য তৈরি হয়েছে। এখানে সবাই নিজেকে এগিয়ে নিয়ে যেতে চায়। ডানে-বামে বসা সকলের থেকেই এগিয়ে যাওয়ার তাগিদ। আমি বিশ্বাস করি, ভাগ করে নিলেই ক্রিকেট আরও ভালো হয়।



যখন কেউ অন্য় ব্যক্তির টেকনিক ও তার যাত্রা বুঝতে পারে, তখন আরও ভালো হয়। তবে যতটা হওয়ার কথা ছিল তার ধারে কাছে ঘটে না। এখানে সাহায্য করতে কেউ এগিয়ে আসে না। একটা বিচ্ছিন্ন যাত্রা।
এখন সবাই সহকর্মী, বন্ধু নয়! কেন এই কথা বললেন অশ্বিন

তবে চাইলেই যে কোনও পেশাদারের কাছে যাওয়া যায়, কিছু কোচের সঙ্গে কথা বলা যায়, টাকা দিলেই যাওয়া যায়। প্রস্তুতি সারা যায়। তাদের খাওয়ানো যায়। এসবই। কিন্তু মাঝেমধ্যে আমরা ভুলে যাই যে, ক্রিকেট এমন একটা খেলা, যেখানে নিজেকে শিখতে হয়।’








