বিরাট-রোহিতরা মাঠে চাপ তৈরি করে, বিস্ফোরক আম্পায়ার নিতিন মেনন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ক্রিকেটে আম্পায়ারিংয়ের কাজকে ‘থ্যাঙ্কলেস জব’ বলা হয়ে থাকে। ভাল সিদ্ধান্তের কোনও সার্টিফিকেট তেমন না থাকলেও একটা ভুল সিদ্ধান্তের জন্য প্রবল সমালোচিত হতে হয় আম্পায়ারদের। সোশ্যাল মিডিয়ায় একের পর এক মিম শুরু হয়ে যায়। কটাক্ষ, বিদ্রুপ তো আছেই।

আরও পড়ুন: খোয়াজার শতরানে ভর করে ম্যাচে দুর্দান্ত কামব্যাক অস্ট্রেলিয়ার

ভারতের আম্পায়ারদের মধ্যে উল্লেখযোগ্য নাম নীতিন মেনন। আইসিসির এলিট প্যানেলের একমাত্র ভারতীয় আম্পায়ার তিনি। আর এবার সেই নিতিন তাঁর দেশের তারকা ক্রিকেটারদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন, এক সাক্ষাৎকারে নিতিন বলেন, ভারতে খেলা হল বিরাট-রোহিতদের মতো বড় বড় তারকারা আম্পায়ারদের উপর চাপ সৃষ্টি করেন।

7 16

নিতিন মেননের কথায়, ‘ভারতীয় দল যখন দেশের মাটিতে খেলে, তখন মাঠে অনেককিছুই হয়। দলের অনেক তারকা ক্রিকেটার রয়েছেন যাঁরা সবসময় একটা চাপ তৈরির চেষ্টা করেন। কোনও ৫০-৫০ সিদ্ধান্ত যেন তাঁদের পক্ষেই যায়, সেই বিষয়ে চাপ দিতে থাকেন আম্পায়ারদের।

বিরাট-রোহিতরা মাঠে চাপ তৈরি করে, বিস্ফোরক আম্পায়ার নিতিন মেনন
বিরাট-রোহিতরা মাঠে চাপ তৈরি করে, বিস্ফোরক আম্পায়ার নিতিন মেনন

কিন্তু আমরা যদি নিজেদের কন্ট্রোলের মধ্যে রাখতে পারি চাপের মধ্যেও, তবে ফোকাস নষ্ট হয় না’। মেনন আরও বলেন, ‘আইসিসি প্যানেলের ভারতীয় আম্পায়ারদের মধ্য়ে সবচেয়ে বেশি গ্রাহ্যতা পেলে সেই দায়িত্ব পালন করার চাপও আলাদা। প্রথম প্রথম যখন প্য়ানেলে আমার নাম অন্তর্ভূক্ত হয়েছিল, তখন খুব বেশি অভিজ্ঞতা আমার ছিল না।

বিরাট-রোহিতরা মাঠে চাপ তৈরি করে, বিস্ফোরক আম্পায়ার নিতিন মেনন

8 15

কিন্তু গত তিন বছর আমাকে অনেক বেশি সাহায্য করেছে। অনেক বেশি পরিণত হতে পেরেছি এই বিষয়ে’। এমনিতেই বিশ্ব ক্রিকেটে দাদাগিরি করার জন্য বদনাম আছে ভারতের। আর এবার সেই বদনাম কী আরও শক্তি পেল? বলবে সময়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন