মিষ্টিতে ঘুমের ওষুধ, এক বৃদ্ধের লাগাতার যৌন লালসার শিকার ছোট্ট মেয়েটি!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাচ্চাটি পঞ্চম শ্রেণির ছাত্রী। মিষ্টি খেতে ভালবাসে সে। আর তাকে মিষ্টি খাওয়াতে আসত পাড়ারা এক মিস্টির দোকানের দাদু। বাচ্চাটি মিষ্টি খেলেই ঘুমিয়ে পড়ত। আর সেই সুযোগেই ঐ বৃদ্ধ ব্যক্তির যৌন লালসার শিকার হত ঐ ছোট মেয়েটি।কারণ ঐ মিষ্টিতে মেশানো থাকতো ঘুমের ওষুধ।

আরও পড়ুনঃ দিল্লিতে ধর্নামঞ্চে উপস্থিত হবেন মমতা! ত্রিপুরা ইস্যুতে সরব মুখ্যমন্ত্রী

আর এই কাজ চলত অনেকদিন ধর। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার। নির্যাতিতা ছোট্ট মেয়েটির বাবা পেশায় রাজমিস্ত্রি। বর্তমানে তার মা গর্ভবতী হওয়ায় বেশ কিছুদিন ধরে বাপের বাড়িতে থাকছিলেন।

আর সেই সুযোগেই প্রায় প্রতিদিন দুপুরে তাঁর বাড়িতে যেত ওই বৃদ্ধ ব্যক্তি। ঘটনার বিষয় জানাজানি হতেই পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে। এই ঘটনায় নির্যাতিতার বাবা বলেন, “ঘরে একা থাকার সুযোগে আমার মেয়ের উপর যেভাবে অত্যাচার করেছে আমি চাই ওর ফাঁসি হোক বা কঠিন শাস্তি হোক।”

মিষ্টিতে ঘুমের ওষুধ, এক বৃদ্ধের লাগাতার যৌন লালসার শিকার ছোট্ট মেয়েটি!

দিনের পর দিন এই নির্যাতন সহ্য করতে না পেরে অসুস্ত হয়ে পরে ঐ ছোট্ট মেয়েটি। এর পর তাকে আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রবিবার হাসাপাতাল থেকে ছুটি পাওয়ার পরই থানায় এসে সে পুলিশকে সবকিছু জানায়। অভিযুক্তের ফাঁসি চাইছে নির্যাতিতার মা বাবা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন