নজরবন্দি ব্যুরোঃ টিম-মমতা, তৃতীয় বারের জন্য বাংলায় তৈরি হল তৃণমূল সরকারের মন্ত্রী সভা। ২৯২ আসনের ২০০ এর বেশি আসনে জিতেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। গত ৫ই মে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেওয়ার পরই পরের দুদিনে শপথ নিয়েছিলেন সকল বিধায়কেরা। তার পরই আজ মন্ত্রী হিসেবে শপথ নিলেন ৪৩ জন।
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাজভবনে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন নয়া মন্ত্রীসভা, রয়েছেন মোট ৪৩ জন ক্যাবিনেট মন্ত্রী। এর মধ্যে ২৪ জন পূর্ণমন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী। এই ১৯ জনের মধ্যে ১০ জনআবার স্বাধীন দায়িত্বপ্রাপ্ত। ভাগ করে দেওয়া হয়েছে দপ্তর। নিজেদের কাজ বুঝে নিয়ে সকলকে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণের কারণে ঝাঁপিয়ে পড়তে নির্দেশ দিয়েছেন তিনি।


. টিম-মমতা-
. শিল্প ও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধায়।
. তৃতীয় বারের জন্য অর্থমন্ত্রী অমিত মিত্র


.পরিবহণ মন্ত্রীর দায়িত্বে আছেন ফিরহাদ হাকিম।
. পার্থ চ্যাটার্জীর পর এবার শিক্ষা মন্ত্রী হলেন ব্রাত্য বসু।
. জলসম্পদের দায়িত্বে মানস ভুঁইয়া।
.পুর ও নগরাোন্নন দফতরের দায়িত্বে চন্দ্রিমা ভট্টাচার্য
. ফের পঞ্চায়েত মন্ত্রী হলেন সুব্রত মুখোপাধ্যায়।
. মৎস্যমন্ত্রী হলেন অখিল গিরি
. কারিগরি শিক্ষার দায়িত্ব পেলেন হুমায়ুন কবীর
.ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের দায়িত্ব পেলেন নতুন মুখ মনোজ তিওয়ারি।







