Horoscope: বুধে ভাগ্য ফিরবে কোন কোন রাশির, জানুন রাশিফল

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজ বুধবার! আর আজকের দিনে রয়েছে একাধিক রাশিতে উন্নতির সম্ভাবনা। একইসঙ্গে রয়েছে সুফল পাওয়া অসংখ্য সুযোগ। আপনার রাশিতে কি রয়েছে এদিনের সুফল? দেখে নিন এক নজরে আপনার আজকের রাশিফল।

আরও পড়ুন: Horoscope: সপ্তাহের শুরুতেই জীবনে ফিরবে সৌভাগ্য, জানুন রাশিফল

মেষ: আজ সতর্ক থাকুন নাহলে কর্মক্ষেত্রে সন্মানহানি হওয়ার আশঙ্কা আছে। আজ সারাদিন ব্যবসায় উদ্বেগ দেখা যাবে। মানসিক ক্লান্তি বৃদ্ধি পাবে। আজ আপনাকে একটু সাবধানী হতে হবে নাহলে বদনাম হতে পারে।বাইরের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন।

WhatsApp Image 2023 05 13 at 6.55.22 PM 3

বৃষ: সম্পর্কের জটিলতা কেটে যাবে তবে তা নিয়ে বাড়িতে বিবাদ হতে পারে। বাবা-মায়ের সঙ্গে তীর্থ ভ্রমণের আলোচনা হতে পারে। নতুন কোনও কাজের যোগাযোগ হতে পারে। কাজের জন্য বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে। সৃষ্টিশীল কোনও কাজের জন্য উন্নতির যোগ রয়েছে। প্রিয়জনের অসুস্থতার জন্য মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে।

WhatsApp Image 2023 05 13 at 6.55.22 PM 4

মিথুন: কাজের জন্য খুব ভালো সময়। বাড়িতে কোনও অতিথির জন্য খরচ বাড়তে পারে। সম্পত্তির বিষয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। নতুন উপায়ে উপার্জনের চেষ্টা এখন না করাই ভালো। বায়ুপথে যাতায়াত না করাই শ্রেয়। নিজের কাজ সম্পূর্ণ না করার জন্য সংসারে অশান্তি হতে পারে।

WhatsApp Image 2023 05 13 at 6.55.22 PM 5

কর্কট: আজ পরিশ্রম অনুযায়ী সঠিক মূল্য পাবেন না। সঙ্গীর কারণে অতিরিক্ত ব্যয় হতে পারে। আজ কোনও প্রতিবেশীরা আপনার বিরুদ্ধে কথা বলতে পারে। অতিরিক্ত বিনিয়োগের জন্য ব্যবসার চিন্তা বৃদ্ধি পাবে। আটকে থাকা কোনও কাজ সম্পূর্ণ হতে পারে।

WhatsApp Image 2023 05 13 at 6.55.23 PM 9

সিংহ: কাজের বিষয়ে ভালো সুযোগ আসতে পারে। অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। ঋণ শোধ নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। অতিরিক্ত পরিশ্রমের ফলে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। অসৎসঙ্গে ক্ষতির সম্ভাবনা হওয়ার যোগ রয়েছে।

WhatsApp Image 2023 05 13 at 6.55.23 PM 11

কন্যা: আজ সতর্ক থাকুন নাহলে কর্মক্ষেত্রে সন্মানহানি হওয়ার আশঙ্কা আছে। আজ সারাদিন ব্যবসায় উদ্বেগ দেখা যাবে। ব্যয় বেশি হওয়ায় বাড়িতে অশান্তি হতে পারে। চাকরিতে বদলি হওয়ার রয়েছে। বাড়িতে বড় কারও শারীরিক অসুস্থতার জন্য ভুগতে হতে পারে।

WhatsApp Image 2023 05 13 at 6.55.23 PM 10

তুলা: বাড়তি খরচের সম্ভাবনা আছে। আজ কর্মক্ষেত্রে নতুন কিছু করার ইচ্ছা আপনার মনে কাজ করবে। প্রেমের ক্ষেত্রে আজ আপনার জন্য শুভ। রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। রোগে ভোগান্তির যোগ রয়েছে।

WhatsApp Image 2023 05 13 at 6.55.23 PM 12

বৃশ্চিক: কর্মচারীর জন্য ব্যবসায় লাভ করার সুযোগ পাবেন। আজ আপনার সম্মান বৃদ্ধি পাবে। অতিরিক্ত তাড়াহুড়োর ফলে আঘাত লাগতে পারে। সঙ্গীর সঙ্গে আজ খুব ভালো সময় কাটবে। লাভের পাশাপাশি ব্যবসায়ে জটিলতা বৃদ্ধি পাবে।

বুধে ভাগ্য ফিরবে কোন কোন রাশির, রাশিতে কি রয়েছে এদিনের সুফল
বুধে ভাগ্য ফিরবে কোন কোন রাশির, রাশিতে কি রয়েছে এদিনের সুফল

ধনু: কর্মস্থলের ঝামেলা কেটে যেতে পারে। অপ্রিয় সত্যি কথা বলায় আজ আপনার সমস্যা বাড়তে পারে। মা–বাবার সঙ্গে কোনও কারণে বিরোধ হতে পারে। মানসিক ক্লান্তি বৃদ্ধি পাবে। আজ আপনাকে একটু সাবধানী হতে হবে নাহলে বদনাম হতে পারে।

বুধে ভাগ্য ফিরবে কোন কোন রাশির, রাশিতে কি রয়েছে এদিনের সুফল

মকর: কর্মচারীর জন্য আজ আপনার ব্যবসায় লাভ হতে পারে। কোথাও ভ্রমণের পক্ষে আজ দিনটি শুভ নয়। আজ ব্যয় হওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে। পাওনা টাকা ফেরত পাবেন তবে তার জন্য একটু অপেক্ষা করতে হবে। বেশি রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে।

বুধে ভাগ্য ফিরবে কোন কোন রাশির, রাশিতে কি রয়েছে এদিনের সুফল
বুধে ভাগ্য ফিরবে কোন কোন রাশির, রাশিতে কি রয়েছে এদিনের সুফল

কুম্ভ: আজকে অন্য দিনের তুলনায় পরিশ্রম বেশি হতে পারে। যুক্তিপূর্ন আলোচনায় আজ আপনার সম্মান বৃদ্ধি পাবে। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ করার সুযোগ পাবেন। সঙ্গীর সঙ্গে আজ খুব ভালো সময় কাটবে। পারিবারিক সম্পত্তি নিয়ে কোনও অশান্তির সৃষ্টি হতে পারে।

বুধে ভাগ্য ফিরবে কোন কোন রাশির, রাশিতে কি রয়েছে এদিনের সুফল

মীন: আজকের দিনটি ভালো। আজ কর্মলাভের প্রবল সম্ভাবনা রয়েছে। পারিবারিক সমস্যা দেখা দিতে পারে। অভিভাবকের শারিরীক সমস্যা দেখা দিতে পারে। বাইরের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন।

বুধে ভাগ্য ফিরবে কোন কোন রাশির, রাশিতে কি রয়েছে এদিনের সুফল

বুধে ভাগ্য ফিরবে কোন কোন রাশির, রাশিতে কি রয়েছে এদিনের সুফল

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর