সিঙ্গুর সমবায় সমিতিতে তৃণমূল কে উড়িয়ে বিরাট জয় বামেদের!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সিঙ্গুর সমবায় সমিতিতে তৃণমূল কে উড়িয়ে বিরাট জয় বামেদের! যে সিঙ্গুর ছিল বামেদের পরাজয়ের মুল কারন এবার সেই সিঙ্গুরের ঘটল বামব্যাক! ২০১৯ সালের লোকসভা নির্বাচন ছিল অনেকটা ২০০৯ সালে লোকসভা নির্বাচনের পুনরাবৃত্তি। ২০০৯ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল আসন পেয়ে উঠে এসেছিল রাজ্য রাজনীতিতে। বামেদের সেই শেষের শুরু। ২০১১ সালে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার কার্যত মুখ থুবড়ে পড়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের ক্ষমতায় আসে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় হন মুখ্যমন্ত্রী। ১০ বছর পর ২০১৯ সালে বিজেপি একই ভাবে উঠে আসে তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলে, ২ থেকে একলাফে ১৮ টি আসন!

আরও পড়ুনঃ অজান্তেই ভারতবাসীর শরীরে তৈরী হয়েছে অ্যান্টিবডি,বলছে সমীক্ষার রিপোর্ট।

রাজ্য রাজনীতিতে অঘোষিত বিরোধী দল তাঁর পর থেকে বিজেপি! লোকসভা নির্বাচনের ভিত্তিতে রাজ্যের ১৪০টির বেশি আসনে এগিয়ে থাকা বিজেপি স্বপ্ন দেখতে শুরু করে ২০২১ সালে পালাবদলের। কিন্তু এর মধ্যেই ঘটে গেছে দিল্লীর নির্বাচন। লোকসভার ভিত্তিতে ৭০ আসনের বিধানসভায় ৬৫ টি আসনে এগিয়ে থাকা বিজেপি বিধানসভা নির্বাচনে শেষ পর্যন্ত মাত্র ৮ টি আসন পায়!
রাজ্যেও কয়েকমাস পর বিধানসভা নির্বাচন আসন্ন, কিন্তু তাঁর আগে করোনা ভাইরাসের লকডাউন, শ্রমিক সমস্যা এবং শেষ পর্যন্ত চিন বা নেপাল ইস্যু সব মিলিয়ে জনমত কোন দিকে যেতে পারে তাঁর অঙ্ক বেশ জটিল।

এরই মধ্যে একাধিক অপিনিওন পোল প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে, সেখানে দেখা গেছে ক্ষমতায় ফের আসার সম্ভাবনা তৃণমূলের! সাড়ে ৩ মাস আগে প্রকাশিত হওয়া নজরবন্দির জনমত সমীক্ষাতেও তেমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে এখন যেমনটি এবিপি তে দেখান হয়েছে! কিন্তু লকডাউন আবহে ত্রান বিলিতে সর্বাগ্রে থাকা বামেরা কতটা প্রাসঙ্গিক হয়ে উঠেছে রাজ্য রাজনীতিতে তা নিয়ে এখন পর্যন্ত মাথা ঘামায়নি কোন গনমাধ্যম। হয়ত লকডাউনে ভাল কাজের পুরস্কার পেল বামের।

সিঙ্গুর সমবায় সমিতিতে তৃণমূল কে উড়িয়ে বিরাট জয় বামেদের! সূত্রের খবর, হুগলীর সিঙ্গুরে ছিনামোর কৃষি সমবায় সমিতির নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে কার্যত জামানত বাজেয়াপ্ত হয়েছে শাসক দল তৃণমূলের। যে ঘটনা প্রকাশ্যে এসেছে তা আশ্চর্যজনক। তৃণমূলের পরাজয় বিজেপি-র জন্যে ঘটেনি, ঘটেছে বামেদের জন্যে। কার্যত চমকে দেওয়ার মত রেজাল্ট। এই সমবায় সমিতির পঞ্চাশ টি আসনের মধ্যে বামেরা পেয়েছে ৪১ টি আসন এবং তৃণমূল পেয়েছে মাত্র ৯টি আসন!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর