রবিবার ব্রিগেড থেকে আগামী লোকসভা নির্বাচনের (Loksobha Election 2024) ৪২ আসনে প্রার্থী ঘোষণা করেছে শাসকদল। ২০ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। সূত্রের খবর, চলতি সপ্তাহেই প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে বামেদের। এবারের তালিকায় থাকতে পারে বড় চমকও। শোনা যাচ্ছে, দুই ছাত্র মুখ সৃজন ভট্টাচার্য ও দীপ্সিতা ধরকে প্রার্থী করতে পারে সিপিএম।

আরও পড়ুন : শাসকদলের সাথে ‘ইন্ডি’ জোটের বিসর্জন, তবে কি এবার বাম- কংগ্রেস একসাথে?
অন্যদিকে নির্বাচনী প্রচারে বড় মুখ মীনাক্ষী মুখোপাধ্যায়কে (Minakshi Mukherjee) প্রার্থী তালিকায় রাখতে চায় সিপিএম নেতৃত্ব। যাদবপুর কেন্দ্রে প্রার্থী করা হতে পারে সৃজনকে। দীপ্সিতাকে প্রার্থী করা হতে পারে হুগলী কিংবা হাওড়ায়। পুরভোট, বিধানসভা ভোট সবেতেই সিপিএমের ‘ইয়ং ব্রিগেড’কে নির্বাচনী প্রচারে মাঠে নামানো হয়েছিল। ভোটে লড়েছিল তরুণ মুখ। লোকসভা ভোটেও সেই পথেই হাঁটবে বলে খবর।

রাজ্যে বাম-কংগ্রেস-আইএসএফ জোট!কবে লোকসভার প্রার্থী তালিকা?
তবে মীনাক্ষী মুখোপাধ্যায় লোকসভায় প্রার্থী হচ্ছেন কি না, তা নিয়ে জল্পনা রয়েছে। সূত্রের খবর, সারা রাজ্যে প্রচারের অন্যতম মুখ হিসাবে মীনাক্ষীকে চান সিপিএম নেতৃত্ব। সূত্রের খবর, ইতিমধ্যে তৃণমূলের সঙ্গে জোট বাতিল হওয়ার পরে বামেদের সঙ্গে এই রাজ্যে জোট নিয়ে সবুজ সঙ্কেত দিয়েছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। অন্যদিকে কংগ্রেস ও আইএসএফের সঙ্গে জোটের ছাড়পত্র দিয়েছে পলিটব্যুরো। তবে আনুষ্ঠানিকভাবে কারও তরফেই কোনও বক্তব্য এখনও পর্যন্ত সামনে আসেনি।



