তবে কি এই বছরই শেষবার লোকসভা নির্বাচনে লড়াই করছেন উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এরপর কি রাজনীতি থেকে অবসর নিতে চলেছেন তিনি। ‘মেসির মতো মাঠ ছাড়াতে চেয়েছেন সুদীপ।’ প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থীর এই মন্তব্যের পরই শুরু জল্পনা।
আরও পড়ুন: চাপ বাড়ল মহুয়ার, কোলকাতার পর এবার কৃষ্ণনগরের পার্টি অফিসেও CBI হানা



পাল্টা আবার তাঁকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা তাপস রায়। তাঁর কথায়, ”ওকে অবসর নিতে হবে না। মানুষই হারিয়ে অবসর করিয়ে দেবে”। কানাঘুষো শোনা যাচ্ছে এই বছর উত্তর কলকাতা থেকে তাপসকে প্রার্থী করতে পারে বিজেপি।



ফলে আসন্ন ভোটে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে যদি তাপস রায় দাঁড়ান তাহলে তৃণমূল বিজেপি-র যে হাড্ডাহাড্ডি লড়াই উত্তর কলকাতাবাসী দেখবেন সে কথা বলার অপেক্ষা রাখে না।
মেসির মতো মাঠ ছাড়ব, সুদীপের মন্তব্যে অভিমানের সুর? কী বললেন তাপস

উল্লেখ্য, সদ্যই তৃণমূলে নবীন-প্রবীণ দ্বন্দ্বের কোপে পড়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তার পর অবশ্য দল তাঁর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটিয়ে নেয়। সেই অভিমানই কি এবার কার্যত অবসরের সুর হয়ে ঝরে পড়ল তাঁর গলায়?







