ফোন হারিয়ে গেলে তা খুঁজে পেতে কী করবেন, জানুন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফোন হারিয়ে গেলেও আশা হারাবেন না। আপনার প্রিয় ফোনটি যদি বন্ধ না করা হয়, তাহলে খুঁজে বের করার বেশ কয়েকটি উপায় রয়েছে। ফোন হারিয়ে গেলে প্রথমে যে কাজটি করতে হবে তা হলো, আতঙ্কিত হওয়া যাবে না। কারণ আপনার ফোন কোথায় আছে তা শনাক্ত করার সুবিধা অ্যান্ড্রয়েড এবং আইফোন উভয়েই রয়েছে।

আরও পড়ুনঃ প্রয়োজন নেই কোন অ্যাপের, নম্বর সেভ না থাকলেও জানবেন অচেনা ব্যক্তির হদিশ

অ্যান্ড্রয়েড ফোন খুঁজে পেতে যা করবেন
‘অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার’ পরিষেবাটির মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোন খুঁজে পাওয়া যায়। আপনার অ্যান্ড্রয়েড ফোনটি খুঁজে পেতে প্রথমে ফাইন্ড মাই ডিভাইস সাইটটিতে যান। সেখানে আপনার ফোনের সঙ্গে যে গুগল অ্যাকাউন্টটি সংযুক্ত আছে সেটি ব্যবহার করে লগ-ইন করুন। আপনার যদি একাধিক ফোন থাকে, তাহলে স্ক্রিনের ওপরের মেনু থেকে হারিয়ে যাওয়া ফোনটি বেছে নিন।

ফোন হারিয়ে গেলে তা খুঁজে পেতে কী করবেন, জানুন
ফোন হারিয়ে গেলে তা খুঁজে পেতে কী করবেন, জানুন

তারপর আপনার ফোনের অবস্থান একটি মানচিত্রে প্রদর্শিত হবে। যদি মানচিত্রে দেখায় যে আপনার ফোনটি কাছাকাছি আছে। তাহলে ‘প্লে সাউন্ড’-এ ক্লিক করুন। ডিভাইসটি পরবর্তী ৫ মিনিটের জন্য বাজতে থাকবে। এমনকি যদি এটি সাইলেন্ট করা থাকে তবুও। যা আপনাকে ফোনটি সহজে খুঁজে পেতে সহায়তা করবে।

34 1

হারানো আইফোন খুঁজে পেতে যা করবেন
‘ফাইন্ড মাই আইফোন’ টুলটি হলো আপনার আইফোন খোঁজার জন্য সবচেয়ে সহজ এবং সেরা উপায়। এই টুলটি ব্যবহার করতে আপনাকে প্রথমে আইক্লাউড-এর ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ‘ফাইন্ড মাই আইফোন’ অপশনটিতে যেতে হবে।
আইক্লাউডে সাইন-ইন করার পর সেখানে ‘অল ডিভাইসেস’-এ ক্লিক করুন।

ফোন হারিয়ে গেলে তা খুঁজে পেতে কী করবেন, জানুন

ফোন হারিয়ে গেলে তা খুঁজে পেতে কী করবেন, জানুন

সেখানে দেখানো তালিকা থেকে আপনার হারিয়ে যাওয়া ফোনটি নির্বাচন করুন। তারপর স্ক্রিনে একটি মানচিত্র দেখতে পাবেন যেখানে আপনার ফোনের অবস্থান দেওয়া থাকবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত