নজরবন্দি ব্যুরো: লক্ষ্মীর পদস্খলন, মন্ত্রীত্ব ছাড়লেন লক্ষ্মীরতন শুক্লা। হাওড়া জেলা সভাপতির পদ থেকেও ইস্তফা দিলেন তিনি। এ বিষয়ে লক্ষ্মীরতন জানিয়েছেন, রাজনীতি থেকে অবসর চেয়ে পদত্যাগের সিদ্ধান্ত। ইতিমধ্যেই তিনি মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছেন পদত্যাগপত্র। যদিও তৃণমূল বিধায়ক পদ ছাড়ছেন না । সেইসঙ্গে মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন যে তিনি ফের একবার ক্রিড়া জগতে ফিরে যেতে চান।
আরও পড়ুন: ‘সিনিয়র’ মেয়েকে স্যালুট করছেন ইন্সপেক্টর বাবা, ভাইরাল ছবি
তাঁর দাবি, অন্য কোনও দলে যাচ্ছেন না। রাজনীতি থেকেই অবসর নিচ্ছেন। এদিকে সৌগত আয় জানিয়েছেন, ‘আমি লক্ষ্মীরতনের এই সিদ্ধান্তে খুবই দুঃখিত। সমস্যার কথা কখনও বলেননি। অন্যদিকে বিজেপি নেতা শমিক ভট্টাচার্যর বক্তব্য, ‘আদর্শ না থাকলে কোনও দল থাকতে পারবে না।’
মন্ত্রী অরুপ রায় বলেছেন, ‘যুদ্ধের আগে চলে যাওয়া উচিৎ নয়। পদত্যাগ করা উচিৎ হয়নি। আমার সঙ্গে সুসম্পর্ক রয়েছে।’ কুণাল ঘোষ বলেন, ‘অন্যান্য দলের দিকে নজর রয়েছে বিজেপির। দলের কোনও প্রভাব পড়বে না।’ যদিও রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীরতনের এই সিদ্ধান্তে অসস্বস্তিতে পড়েছে ঘাসফুল শিবির।
লক্ষ্মীর পদস্খলন, প্রসঙ্গত, ২০১৬ সালে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি৷ সূত্রের খবর, রাজিব বন্দ্যোপাধ্যায়ের মতোই লক্ষ্মীরতন শুক্লার সঙ্গেও হাওড়া জেলার চেয়ারম্যান এবং মন্ত্রী অরূপ রায়ের দ্বন্দ্ব তৈরি হয়েছিল৷ ফলে কাজের ক্ষেত্রেও সমস্যা হচ্ছিল৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অরূপ রায়৷



