শারীরিক অবস্থার অবনতি, ফের হাসপাতালে ভর্তি লালুপ্রসাদ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শারীরিক অবস্থার চরম অবনতি ঘটল। ফের হাসপাতালে ভর্তি হলেন লালুপ্রসাদ যাদব। পরিবার সূত্রে খবর, তীব্র শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়েছে তাঁর ৷ এমনকি বুকে ইনফেকশন এবং নিমোনিয়াতেও ভুগছেন তিনি ৷ জানা গিয়েছে, বিগত কয়েকমাস ধরে রাঁচির আরআইএমএস হাসপাতালে ভরতি রয়েছেন পশুখাদ্য কেলেঙ্কারি কাণ্ডে জেল হেফাজতে থাকা আরজেডি প্রধান । আজ বিকেলে সেখানেই তাঁর শারীরিক অবস্থার অবনতি নয় ৷

আরও পড়ুন: কলকাতায় ভয়াবহ দূর্ঘটনাতে মৃত্যু এক সাংবাদিকের, ICU তে লড়ছেন অন্যজন।

লালুর স্বাস্থ্য সম্পর্কে চিকিৎসকরা জানিয়েছেন, এদিন হঠাৎ করেই শ্বাসকষ্ট শুরু হয় তাঁর ৷ খবর পেয়েই ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী, আরআইএমএসের কর্ণধার ও লালুর চিকিৎসার দায়িত্বে থাকা উমেশ প্রসাদ ওয়ার্ডে পৌঁছান ৷ তাঁর কোরোনা পরীক্ষাও করা হয়েছে ৷ ব়্যাপিড টেস্টের ফল নেগেটিভ আসায় আরটিপিসিআর টেস্টের জন্য নমুনা পাঠানো হয়েছে ৷


শারীরিক অবস্থার অবনতি,
উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বর মাসেই শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে আরজেডি সুপ্রিমোর ৷ সেইসময় তাঁর কিডনি মাত্র ২৫ শতাংশ কাজ করছে বলে জানিয়েছিলেন চিকিৎসক উমেশ প্রসাদ । ক্রিয়েটিনিনের মাত্রা স্থিতিশীল নয়। এছাড়া ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের সমস্যাও রয়েছে। তাঁর বাইপাস সার্জারিও হয়েছে। তাঁর কিডনির অবস্থার উন্নতি না হলে ডায়ালিসিসের প্রয়োজন হতে পারে বলে জানান চিকিৎসকরা। এদিকে লালুপ্রসাদের শারীরিক অবস্থার খবর পেতেই হাসপাতালে বাইরে জড়ো হন তাঁর সমর্থক এবং আরজেডি নেতা-মন্ত্রীরা৷

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত