নজরবন্দি ব্যুরো: পাঁচ বিজেপি বিধায়ককে থানায় তলব। জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ তাঁদের বিরুদ্ধে। ইতিমধ্যেই লালবাজারের তরফে নোটিস পাঠানো হয়েছে। কী বলা হয়েছে নোটিসে? কবে হাজিরা দিতে হবে? পাঁচ বিধায়কদের বিরুদ্ধে কী অভিযোগ?
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে আমন্ত্রণ বিরোধী দলনেতাকে, নবান্নে মুখোমুখি মমতা-শুভেন্দু!
বঙ্গ বিজেপির পাঁচ বিধায়কের বিরুদ্ধে জাতীয় সঙ্গীত আবমাননার অভিযোগ। শাসক দল তৃণমূলের তরফে জানানো অভিযোগের ভিত্তিতে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় হেয়ার স্ট্রীট থানায় বিষয়টি জানান। এরপরই লালবাজারের তরফে নোটিস দেওয়া হয়। পাঁচজনকে আগামী সোমবার থানায় তলব করা হয়েছে। বিধায়কদের মধ্যে রয়েছে, নীলাদ্রিশেখর দানা, শঙ্কর ঘোষ, সুদীপকুমার মুখোপাধ্যায়, মনোজ টিজ্ঞা, দীপক বর্মণ।

শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ জানিয়েছেন, তাঁর বাড়িতে চিঠি গিয়েছে। স্ত্রীর হাতে চিঠি দেওয়া হয়েছে। ইমেইল মারফত চিঠি পেয়েছেন বলে জানান। নোটিসে উল্লেখ আছে, সোমবার অর্থাৎ ৪ নভেম্বর দুপুর দেড়টায় থানায় ডাকা হয়েছে। বিজেপি বিধায়কের অভিযোগ, ‘পূর্ব পরিকল্পিতভাবেই আমাদের বিরুদ্ধে কেস দেওয়া হয়েছে।’

এনিয়ে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, ‘আমরা এটাকে গুরুত্বই দিচ্ছি না। বাকিটা কোর্টে শুনবেন।’
তৃণমূলের অভিযোগ, শঙ্কর ঘোষ-সহ ৫ বিজেপি বিধায়ককে তলব লালবাজারের

রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বিজেপিকে কটাক্ষ করে বলেন, ‘অসভ্য, বর্বর দল। না হলে কেউ জাতীয় সঙ্গীতের সময় এমন আচরণ করে?’ পাশাপাশি তিনি বিজেপি বিধায়কদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।



