জীবিত ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন। শুধু তাই নয়, আফগানিস্তান থেকে চালাচ্ছে একটি আতঙ্কবাদী সংগঠনও, সম্প্রতি গোয়েন্দা সূত্রে খবর পাওয়া গিয়েছে এমনটাই। ‘দ্য মিরর’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ভাই আব্দুলা বিন লাদেনের সঙ্গে যৌথভাবে ‘আল কায়দা’ চালাচ্ছে হামজা।
উত্তর আফগানিস্তানে ঘাঁটি গেড়েছে সে, সূত্রের খবর এমনটাই। আর পশ্চিমী দুনিয়ায় হামলার পরিকল্পনা করছেন। তালিবান বিরোধী সামরিক জোট ন্যাশনাল মোবিলাইজেশন ফ্রন্ট(এনএমএফ) রিপোর্টে জানিয়েছে, ২০২১ সালে তালিবান আফগানিস্তানে ক্ষমতা দখল করে। তার পর থেকে বিভিন্ন জঙ্গি সংগঠনের প্রশিক্ষণ কেন্দ্র হয়ে উঠেছে আফগানিস্তান।
ওই রিপোর্টে বলা হয়েছে, আফগানিস্তানের দারা আবদুল্লা খেল জেলায় আশ্রয় নিয়েছেন হামজা। তাঁর নিরাপত্তায় রয়েছেন ৪৫০ জন অস্ত্রধারী। উল্লেখ্য, ২০০১ শালে ১১ সেপ্টেম্বর আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা হয়। গুরিয়ে দেওয়া হয় ২ জোড়া টাওয়ার। আর সেই ঘটনায় মৃত্যু হয়েছিল ৩ হাজার মানুষের।
সেই হামলার দায় নিয়েছিল আল কায়দা। যার প্রধান ছিলেন ওসামা বিন লাদেন। সেই লাদেনকে ২০১১ সালের ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে খতম করে মার্কিন সেনা। এরপর ২০১৯ সালে লাদেনের পুত্র হামজা বিন লাদেনকে খতম করার কথা জানায় আমেরিকা। কিন্তু তিনি নাকি বেঁচে আছেন। তার মৃত্যু হয়নি বলেই দাবি করেছে ‘দ্য মিরর’ নামে সংবাদ মাধ্যম। আর এই খবরে একবার ফের ঘুম ছুটেছে আমেরিকার।



