লাবুসানের শতরান থেকে ফের অস্ট্রেলীয় দর্শকদের বর্ণবিদ্বেষী মন্তব্য, রঙিন হয়ে রইলো গাবা টেস্টের প্রথম দিন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ লাবুসানের শতরান থেকে ফের অস্ট্রেলীয় দর্শকদের বর্ণবিদ্বেষী মন্তব্য, রঙিন হয়ে রইলো গাবা টেস্টের প্রথম দিন। চোট আঘাতে জর্জরিত টিম ইন্ডিয়া অবশেষে ভাঙ্গা দল নিয়েই নামলো ব্রিসবেনে সিরিজের নির্ণায়ক টেস্টে। বুমরা অশ্বিন জাদেজা সহ প্রথম দলের সিংহভাগ খেলোয়াড় ছাড়াই দল নামায় ভারত। নটরাজন, সাইনি, সিরাজ ও শার্দূল চার পেসার সমৃদ্ধ বোলিং অ্যাটাক নামায় ভারত। নটরাজনের সাথে অভিষেক হল অফ স্পিনার ওয়াশিংটন সুন্দরেরও। তবে প্রথম দিনটি গেল অস্ট্রেলিয়ার পক্ষেই।

আরও পড়ুনঃ ২১-শের বৃহত্তর ঐক্যের স্বার্থে কংগ্রেসকে ১০০টি আসন ছাড়তে পারে বামেরা

দিনের শেষে তাদের স্কোর ২৭৪ রানে ৫ উইকেট। ক্রিজে রয়েছেন অধিনায়ক পেইন ও গ্রিন। তবে সকালে ব্যাট করতে নেমে শুরুতেই ওয়ারনার কে ফিরিয়ে দেন সিরাজ। অন্য ওপেনার হ্যারিসও ফিরে যান অল্প রানে। স্মিথকে ব্যাক্তিগত ৩৬ রানে ফিরিয়ে জীবনের প্রথম উইকেট পেলেন সুন্দর। তবে খেলা ধরেন লাবুসানে ও ওয়েড। শতরান করেন লাবুসানে। ওয়েড করেন ৪৫ রান। দুজনকেই ফিরিয়ে দেন অভিষেক করা নটরাজন। কাল দ্রুত ৫ উইকেট ফেলে ব্যাট করতে নামবে ভারতীয় দল। এদিকে ফের বর্ণবিদ্বেষের কালো ছায়া ঘিরে ধরল ব্রিসবেন কে।

এবার সিরাজ ও অভিষেক করা সুন্দর অস্ট্রেলীয় দর্শকদের নোংরা আক্রমনের শিকার হন। সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী, মহম্মদ সিরাজ এবং রবিচন্দ্রন অশ্বিনের পরিবর্তে খেলতে নামা ওয়াশিংটন সুন্দরকে ব্রিসবেনের কিছু অজি দর্শক ‘গ্রাবস’ বলে কটু ইঙ্গিত করছিল। ‘গ্রাবস’-এর অর্থ নোংরা কীটপতঙ্গ। অর্থাত্‍ ভারতীয়রা যে নোংরা সেদিকেই ইঙ্গিত করছিল দর্শকদের একাংশ।

সেই প্রতিবেদনে কেট নামের এক অজি দর্শককে উদ্ধৃত করে জানানো হয়েছে, তাঁর পিছনে বসা কিছু দর্শকরা ভারতীয় ক্রিকেটারদের লক্ষ্য করে কটু মন্তব্য করতে থাকে।এদিন সিডনির ঘটনার পরেও যে অস্ট্রেলীয় দর্শকরা শিক্ষা নেয়নি তা প্রমাণিত। এদিন ফের একবার বাউন্ডারি লাইনের ধারে ফিল্ডিং করার সময় সিরাজ আক্রমণের শিকার হতেই সঙ্গেসঙ্গেই তিনি বিষয়টি ক্যাপ্টেন রাহানেকে জানান। রাহানে রিপোর্ট করেন আম্পায়ার পল রাইফেলকে। এর পর দুই আম্পায়ার বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে আলোচনা সারেন। তারপরেই পুলিশ এসে সংশ্লিষ্ট দর্শকদের বের করে দেয়।

লাবুসানের শতরান থেকে ফের অস্ট্রেলীয় দর্শকদের বর্ণবিদ্বেষী মন্তব্য, রঙিন হয়ে রইলো গাবা টেস্টের প্রথম দিন। অস্ট্রেলীয় খেলোয়াড়রা এর তীব্র প্রতিবাদ করেন। এখন এই জল কতদূর গড়ায় সেটাই দেখার। অন্যদিকে স্মিথের উইকেট পাওয়া সুন্দর কৃতিত্ব দিয়েছেন অশ্বিন কেই। জানিয়েছেন তাঁর পরামর্শেই আউট করেছেন সুন্দর। এখন ব্রিসবেন টেস্টের ফলের দিকে তাকিয়ে ক্রিকেট প্রেমীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত