নজরবন্দি ব্যুরোঃ তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের নিরাপত্তা বাড়িয়ে দিল নবান্ন। এক্সের বদলে পেলেন ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা। এর আগে এক্স ক্যাটাগরির নিরাপত্তা পেতেন কুণাল ঘোষ। শনিবার থেকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পাবেন তিনি।
আরও পড়ুনঃ নিলামে বিরাট চমক দিল KKR, রাহানেকে কিনে নিল শাহরুখের দল #IPLMegaAuction2022
তৃণমূলের অন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ট বলেই পরিচিত কুণাল ঘোষ। একসময় তিনি ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। ২১ এর বিধানসভা নির্বাচনের আগে থেকে গুরুত্ব বেড়েছিল কুণালের। সম্প্রতি দক্ষিণ ২৪ পরগণার কো-অর্ডিনেটর পদে নিযুক্ত হয়েছে তিনি। অরূপ বিশ্বাস এবং চন্দ্রিমা ভট্টাচার্যের পাশাপাশি পেয়েছেন মিডিয়া কো-অর্ডিনেটর পদ। তাই তাঁর নিরাপত্তা বাড়িয়ে দিল নবান্ন।
এক্সের বদলে পেলেন ওয়াই, সাংগঠনিক গুরুত্ব বেড়েছে কুণালের

উল্লেখ্য, কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ট নেতা জাহাঙ্গীরের নিরাপত্তা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় নবান্ন। কয়েকদিন পরেই বাড়িয়ে দেওয়া হল কুণাল ঘোষের নিরাপত্তা।



