মিলল আশার বাণী, ফের হাড়কাঁপানো ঠাণ্ডায় কাঁপবে বঙ্গবাসী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মিলল আশার বাণী, অপেক্ষার অবসান ঘটতে চলেছে। কয়েকদিনের ভ্যাপসা গরমের পর ফের নামবে পারদ। জানা গিয়েছে, মঙ্গলবারও কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তর ভারত ৷ অধিকাংশ জায়গায় পড়ে গিয়েছে তাপমাত্রা ৷ চলবে শৈতপ্রবাহ ৷ এ বিষয়ে মৌসম বিভাগের তরফে জানানো হয়েছে, আগামী ৩ দিন দেশের বিভিন্ন অংশে জাঁকিয়ে শীত পড়বে ৷ পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তর ভারতের বেশির ভাগ অংশে আগামী ৩ দিন ন্যূনতম তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত পড়ে যেতে পারে ৷

অন্যদিকে আইএমডি অনুযায়ী, আগামী ৩ দিন পর্যন্ত দিল্লি, উত্তর পশ্চিমী উত্তর প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও চন্ডীগড়ে কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে ৷ শৈত্যপ্রবাহের জেরে রাজস্থানের বেশ কিছু এলাকায় ইয়েলো অ্যালার্ট জারি করেছে আইএমডি ৷ সোমবার লক্ষাদ্বীপ, আন্দামান-নিকোবর, তামিলনাড়ু, পুদুচেরি, কেরল, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, পশ্চিমবঙ্গ ও সিকিমে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ দিল্লিতে ন্যূনতম তাপমাত্রা ৭ ডিগ্রি ছিল ৷ তাপমাত্রা আরও পড়তে পারে বলে মনে করা হচ্ছে ৷ অন্যদিকে পঞ্জাব ও হরিয়ানা কনকনে ঠান্ডায় কাঁপছে ৷ হিমাচল প্রদেশের বেশ কিছু এলাকায় তাপমাত্রা ০ ডিগ্রির নীচে চলে গিয়েছে ৷ শ্রীনগরে ন্যূনতম তাপমাত্রা ০.২ ডিগ্রি হয়ে গিয়েছে ৷

মিলল আশার বাণী, আবহাওয়া দফতর জানিয়েছে, কনকনে ঠাণ্ডা না হলেও পৌষ সংক্রান্তির আগে কিছুটা হলেও বঙ্গে ফিরবে শীতল আবহাওয়া। যখন ঠাণ্ডায় গরম জামা গা থেকে খোলার কথা ভাবাই যায় না, তখন কিনা গরম জামা গায়ে কাঁটা ফোঁটার মতো করে বিঁধছে। ঠাণ্ডা পালিয়েছে বাংলা থেকে। উত্তরবঙ্গে সামান্য থাকলেও, দক্ষিণবঙ্গ থেকে প্রায় নিজের জাল গুটিয়ে নিয়েছে উত্তুরে হাওয়া। তবে তারমধ্যে আবার বাঁধা হয়ে দাঁড়িয়েছিল পূবালি হাওয়া। যার প্রভাবে বাতাসে বেড়েছে আর্দ্রতা ও তাপমাত্রা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত