Nupur Sharma: বিপদে নূপুর শর্মা, লুক আউট নোটিশ জারি করল কলকাতা পুলিশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পয়গম্বর মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিপদে নূপুর শর্মা।  এর আগে নূপুর শর্মাকে তলব করেছিল নারকেল ডাঙা থানা এবং আর্মহার্স্ট স্ট্রিট থানার পুলিশ। এখনও অবধি নুপুর শর্মার বিরুদ্ধে কলকাতার ১০ টি থানায় অভিযোগ দায়ের করা হয়। কিন্তু বারবার প্রাণহানির আশঙ্কায় হাজিরা এড়িয়ে গেছেন নূপুর শর্মা। এবার বিজেপি থেকে বহিষ্কৃত নূপুর শর্মার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল কলকাতা পুলিশ।

আরও পড়ুনঃ India vs England: ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ ও ৫০ ওভারের ক্রিকেটের দল ঘোষণা ভারতের

গত মাসেই নূপুর শর্মার খোঁজে দিল্লিতে উপস্থিত হয়েছিল মুম্বই পুলিশের একটি টিম। কিন্তু দিল্লির কোনও ঠিকানাতেও নূপুরের খোঁজ মেলেনি। মহারাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রকের তুফে জানানো হয়েছিল, নুপুর শর্মার বিরুদ্ধে তাঁদের কাছে যথেষ্ট তথ্য ও প্রমাণ রয়েছে। এদিকে মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, নুপুর শর্মার কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। এবার মহারাষ্ট্রের সরকার বদল হতেই তৎপর হল কলকাতা পুলিশ।

images

প্রসঙ্গত, গতকালই সুপ্রিম কোর্টের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, সারা দেশের কাছে নুপুর শর্মাকে ক্ষমা চাইতে হবে। সুপ্রিম কোর্টের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, দেশজুড়ে যে ঘটনা ঘটেছে তার জন্য একমাত্র নুপুর শর্মা দায়ী। নিজের একটি দলের মুখপাত্র হয়ে নিজেকে কি মনে করছেন? তিনি মনে করছেন তাঁর পিছনে শাসক বল রয়েছে। তিনি যে কোনও মন্তব্য করতে পারেন!

বিপদে নূপুর শর্মা, এবার নজর কলকাতা পুলিশের 

বিপদে নূপুর শর্মা, এবার নজর কলকাতা পুলিশের 
বিপদে নূপুর শর্মা, এবার নজর কলকাতা পুলিশের 

গত কয়েকদিন ধরেই নুপুর শর্মার মন্তব্য ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা দেশ। যার প্রভাব পড়েছিল বাংলাতেও। হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদের একাধিক জায়গায় দীর্ঘ সময় বন্ধ থাকে ইন্টারনেট পরিষেবা। এমনকি আন্তর্জাতিক মহলেও বারবার কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে সরকারকে। যদিও সরকারের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছিল এই মন্তব্য সরকারের নয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর